নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

দেশকে বহিঃবিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে ডাটা সেন্টার জ্বালিয়ে দিয়েছে দৃর্বৃত্তরা : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

বাসস ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 23-07-2024 04:25:24 pm

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বিএনপি-জামায়াতের কর্মীরা দেশের কেন্দ্রীয় ডাটা সেন্টার জ্বালিয়ে দিয়েছে- উল্লেখ করে বলেছেন, শিক্ষার্থীদের কোটা আন্দোলন থেকে সুবিধা নেওয়ার ষড়যন্ত্রের অংশ হিসেবে সারা বিশ্ব থেকে দেশকে বিচ্ছিন্ন করতেই তারা এই সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করেছে।

তিনি আজ অন্য তিন মন্ত্রীর সঙ্গে ব্রিফিংকালে বলেন, ‘ইন্টারনেট না থাকায়, আমরা সমস্যায় পড়েছি। আমরা দেশের বাইরে কোথাও যোগাযোগ করতে পারছি না। এ অবস্থা বিদেশে তাদের গুজব সিন্ডিকেটকে গুজব প্রচারনাকে জোরদার করতে সহায়তা করবে।’

তথ্য প্রতিমন্ত্রী বলেন, দুর্বৃত্তরা শিক্ষার্থীদের কার্যত ঢাল হিসেবে ব্যবহার করেছে, যার মাধ্যমে একটি শান্তিপূর্ণ আন্দোলন সহিংস হয়ে উঠে।

এ সময় আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের ব্রিফ করেন। জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন এবং শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী ব্রিফিংকালে উপস্থিত ছিলেন।

আরাফাত বলেন, বিএনপি-জামায়াত চক্র জানত যে, তারা তাদের পরিকল্পনা অনুযায়ী সারাদেশে ইন্টারনেট ব্যবস্থাকে ব্যাহত করতে পারলে, বিদেশে অপতথ্য পাঠানো সম্ভব হবে, যা বিশ্বগণমাধ্যমের প্রতিবেদনে প্রতিফলিত হবে এবং একপাক্ষিক মিথ্যা তথ্য পৌঁছে দেবে।

তিনি আরো বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমে সন্ত্রাসীদের চালানো হামলার খবর প্রকাশ করা হয়নি, সরকার শিক্ষার্থীদের কোটা সংস্কার দাবির আন্দোলন শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করেছে, যা ইতোমধ্যে শান্তিপূর্ণভাবে সমাধান করা হয়েছে।

বিশ্বের কাছে অপতথ্যের বিরুদ্ধে সত্য তথ্য তুলে ধরার জন্য বাংলাদেশী সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার ইন্টারনেট চালু করার চেষ্টা করছে। আপনাদের বিশ্বকে জানানো উচিত বাস্তবিক পক্ষে বাংলাদেশে কি ঘটেছে।

ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে চালানো ধ্বংসাত্মক কর্মকান্ডের কথা উল্লেখ করে আরাফাত বলেন, আপনারা দেখেছেন যে সন্ত্রাসী, হামলাকারী, জঙ্গি, বিএনপি ও জামায়াত-শিবির শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে অনুপ্রবেশ করে ব্যাপক ধ্বংসাত্মক কর্মকান্ড চালায়। তারা বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), সেতুভবন, ডাটা সেন্টার ও টোল প্লাজাসহ বিভিন্ন সরকারী স্থাপনায় হামলা চালায়।

তিনি আরো বলেন, ‘আপনি যখন আক্রান্ত হন, তখন নিজেকে রক্ষা করা আপনার অধিকার। যখন আমরা হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করলাম তখন সংঘাতে হতাহতের ঘটনা ঘটে। কাজেই, হামলাকারীরাই হতাহতের জন্য দায়ী।’

হতাহতের ঘটনায় তীব্র নিন্দা ও শোক জানিয়ে আরাফাত বলেন, এটা আমাদের পরিষ্কার বার্তা যে হতাহতের জন্য যারাই দায়ী হোক না কেন, তাদের বিচারের আওতায় আনা হবে।


 

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১৫ ঘন্টা ৩৭ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৯ ঘন্টা ৩০ মিনিট আগে