বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

এইচএসসির আরও ৪ পরীক্ষা স্থগিত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-07-2024 09:04:11 am

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড সংবাদ বিজ্ঞপ্তিতে জানানোট হয়© সংগৃহীত ছবি


চলতি মাসের তিনদিনের এবং পরবর্তী মাসের একদিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশে আন্তঃশিক্ষাবোর্ড।বৃহস্পতিবার (২৫ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান।


তিনি বলেন, আগামী ২৮,২৯ ও ৩১ জুলাই এবং ১ আগস্টের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া সব পরীক্ষা ১১ আগস্টের পর অনুষ্ঠিত হবে।কোটা সংস্কার আন্দোলন চলাকালে উদ্ভূত পরিস্থিতিতে এর আগে দুই দফায় এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়।


মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অনিবার্য কারণবশত আগামী ১৮ জুলাই অনুষ্ঠেয় সব শিক্ষাবোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হলো। এর পরে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত ঘোষণা করে।


শিক্ষার্থীদের এই আন্দোলনে এ পর্যন্ত ১৫৪ জন প্রাণ হারিয়েছেন। গত ১৬ জুলাই ছয়জন, ১৭ জুলাই একজন, ১৮ জুলাই ২৯ জন, ১৯ জুলাই ৬৬ জন, ২০ জুলাই ২৫ জন, ২১ জুলাই ১৪ জন, ২২ জুলাই ছয়জন এবং ২৩ জুলাই তিনজন মারা যান। এর পরে আরও চারজনের মৃত্যু হয়েছে।

আরও খবর