বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

আন্দোলনে আটক শিক্ষার্থীর নোবিপ্রবি প্রশাসনের সহায়তায় মুক্তি

আন্দোলনে আটক শিক্ষার্থীর নোবিপ্রবি প্রশাসনের সহায়তায় মুক্তি 



নোবিপ্রবি প্রতিনিধি


কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চলমান কর্মসূচি থেকে আটককৃত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহয়তায় থানা থেকে মুক্ত করে আনা হয়েছে।



বৃহস্পতিবার (০১ আগস্ট) বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় ঐ শিক্ষার্থীকে মুক্তি দেওয়া হয় বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড. মো. আনিসুজ্জামান। 



গ্রেফতারকৃত শিক্ষার্থীর ছোট ভাই মাহবুবুল হাসান থেকে জানা যায়, গত বুধবার (৩১ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেওয়া ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করতে গিয়ে লক্ষীপুরের জজকোর্ট প্রাঙ্গণ থেকে আনুমানিক দুপুর ০২.৩০ টায় আটক হন নোবিপ্রবির ২০১৬-১৭ বর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. মাকসুদুল হাসান নামে ঐ শিক্ষার্থী। 



এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড. মো. আনিসুজ্জামান বলেন, “আমরা গতকাল জানতে পারি আমাদের এক শিক্ষার্থীকে লক্ষীপুর থেকে আটক করা হয়েছে। তা জানা মাত্রই আমরা স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে আজকে তাকে মুক্ত করতে সক্ষম হয়েছি। আমি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আশ্বস্ত করতে চাই যে যদি নিরপরাধ কোন শিক্ষার্থী হয়রানির শিকার হয় তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে। আমাদের কোন শিক্ষার্থীর সাথে এমন কোন ঘটনার ঘটলে সঙ্গে সঙ্গে আমাদের জানানোর অনুরোধ রইলো।



তিনি আরো বলেন, "তবে  শিক্ষার্থীদের নিকট আমার অনুরোধ রইলো কোনো শিক্ষার্থী যেন রাষ্ট্রবিরোধী ও ধ্বংসাত্মক কোন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত না হয়।"

আরও খবর