বড়হাতিয়ায় নতুন প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ সোনাইমুড়ীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: গ্রেপ্তার ১ ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকাবহ আগস্টের কর্মসূচি শুরু

জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকাবহ আগস্টের কর্মসূচি শুরু



জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকাবহ আগস্টের কর্মসূচি শুরু 


 রিপন মজুমদার নোয়াখালী প্রতিনিধি 

নোয়াখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে শোকাবহ আগস্টের কর্মসূচি শুরু করেছে আওয়ামী লীগ।


বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের নিচ তলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে জেলা, সদর উপজেলা ও নোয়াখালী শহর আওয়ামী লীগের নেতাকর্মিরা।


এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'সহ ১৫ আগস্ট তাঁর পরিবারের শাহাদাৎ বরণকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।


পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সভা কক্ষে এক আলোচনা সভায় শোকাবহ আগস্টের মাস ব্যাপি আওয়ামী লীগের কর্মসূচি নির্ধারণ করা হয়।


আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, শহর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস জাহের, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন ভট্ট প্রমূখ।


এসময় জেলা, সদর উপজেলা ও শহর আওয়ামী লীগের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

আরও খবর