ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

মধুপুর ধ্বংসযজ্ঞে পরিণত

ছবি-দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে দুর্বৃত্তদের দেওয়া অগ্নিকান্ডে মধুপুর উপজেলা শহর ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। রোববার বিকেলে দুই ঘন্টা ব্যাপি ধ্বংসযজ্ঞ চালায় ।  চলমান সংঘর্ষ ও ভাঙ্গচুরে অন্তত ১৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে সৈকতসহ দুই জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে  প্রেরণ করেন।

এ সময় মধুপুর পৌরসভা কার্যালয়ের সকল কক্ষ ভাঙ্গচুর, অফিসের বাইরে ও ভেতরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মধুপুর পৌরসভার চারটি গাড়ি, বিভিন্ন স্থানে ১৫টি মটর সাইকেল পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। মধুপুরের দমকল বাহিনীর সদস্যরা গিয়ে মধুপুর পৌরসভা কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে আনে।

এছাড়া মধুপুর শিল্প ও বণিক সমিতি, টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতি মধুপুর শাখা ও আওয়ামীলীগ কার্যালয়ে ভাঙ্গচুর আগুন দেওয়ার ঘটনা ঘটে। মির্জাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাসভবন ও মধুপুর পৌরসভার কাউন্সিলর আনিসুর রহমানের কার্যালয়ের ভাঙ্গচুর ও অগ্নিসংযোগ করা হয়। কাজী ডিজিটাল হাসপাতাল, সিটি হাসপাতাল, মেটারনিটি ডায়াগনস্টিক সেন্টার, সিঙ্গার শো-রুম, সাদিয়া অটোস, মাসুদ ট্রেডার্স, রাসেল টাওয়ারসহ অন্তত ১০টি দোকান ভাঙ্গচুরের খবর পাওয়া গেছে। মধুপুর পৌরশহরের রোড ডিভাইডার তুলে ফেলা হয়েছে।

জানা যায়, বেলা তিনটার দিকে মধুপুর উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল করে। মিছিলটি শহীদ স্মৃতি রোডে এসে আন্দোলনকারীদের ধাওয়া করে। এ সময় তারা জব্বার আলীর বাড়ি সহ কয়েকটি স্থাপনায় হামলা চালায়। এরপরপরই আন্দোলনকারীরা কয়েকগ্রুপে বিভক্ত হয়ে মিছিল নিয়ে মধুপুর পৌরশহরে প্রবেশ করে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙ্গচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিকেলে মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইয়াকুব আলী ও মধুপুর পৌর মেয়র ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Tag
আরও খবর