কিডনি বিকল আশরাফুলের চিকিৎসায় অর্থ সংগ্রহে ট্যুরিস্ট ক্লাব সাস্ট আয়োজন করেছে চ্যারিটি ট্যুর লাখাইয়ে পল্লী বিদ্যুতের অস্বাভাবিক বিল, এবং ঘন্টার পর ঘন্টা লোডশেডিং, বিভিন্ন মহলের ক্ষোভ। আক্কেলপুরে গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ বাজারে অভিযানে,১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ নালিতাবাড়ীর গাছগড়ায় কারিতাসের উদ্যোগে ভার্মি কম্পোস্ট সার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শেখ মুজিবসহ তিন প্রতিকৃতি ভাঙলো ছাত্রদল, লীগ ইস্যুতে বিক্ষোভ ৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস গোয়ালন্দ উপজেলা শাখার জাতীয় ছাত্রশক্তি আহ্বায়ক কমিটি অনুমোদন রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ২০০ পুরিয়া হিরোইন সহ গ্রেপ্তার তিন লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পরিচ্ছন্ন কর্মী দিয়েই চলছে পরিস্কারের কাজ আগামী ১ নং ইউসুফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজ ইউনিয়নবাসীর সেবা করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী মো: শরিফুল ইসলাম এক বছরে সর্বোচ্চ রফতানি জুলাইয়ে, তবু সামনে শঙ্কা যশোরের শার্শার বাগআঁচড়ায় প্রতারণার মাধ্যমে নারীর কাছ থেকে স্বর্ণের দুল ও মোবাইল ছিনতাই ঢাকাসহ ১৩ জেলায় বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা কুলিয়ারচরে পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ শেরপুরের নালিতাবাড়ীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু লাখাইয়ে পরিদর্শিকা সুচিত্রার দুর্নীতি অনিয়মের তদন্তে নাটকীয়তা, ভুক্তভোগীদের কথা না শুনেই সটকে পড়ল তদন্ত কমিটি।

নোয়াখালীতে ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা; অগ্নিসংযোগ


নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল  কাদেরর বাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর আন্দোলনকারীরা।


সোমবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিেকে উপজেলার বসুরহাট পৌরসভার ১নম্বর ওয়ার্ডের রাজাপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়,বিকেল সাড়ে ৫টার দিকে শেখ হাসিনার পদত্যাগের খবর পেয়ে আন্দোলনকারীরা তার বাড়িতে হামলা চালায়। তবে ওই সময় তার বাসভবন বন্ধ ছিল। ওই ঘরে থাকতেন কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। তিনি শেখ হাসিনার পদত্যাগের কথা শুনে স্বপরিবারে বাড়ি থেকে পালিয়ে যান। এর আগে, বিকেল ৫টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ব্যাপক ভাংচুর করে আগুন দেয় আন্দোলনকারীরা। এ ছাড়াও কোম্পানীগঞ্জে প্রায় শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মির বাড়িতে হামলা ভাংচুর ও অগ্নিসংযাগের ঘটনা ঘটায় আন্দোলনকারীরা।


অপরদিকে, একই দিন সকালে নোয়াখালীর জেলা শহরের বিভিন্ন সড়কে মিছিল নিয়ে রাস্তায় অবস্থান নেয় হাজার হাজার মানুষ। পরে বেলা দেড়টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমর্থনকারীরা মাইজদী শহরে বিজয় মিছিল করে।  এর আগে, সকালে জেলা পরিষদ, পানি উন্নয়ন বোর্ড কার্যালয়, সোনাপুর রেলস্টেশনসহ একাধিক আওয়ামী নেতার বাসভবনও অফিসে হামলা ভাংচৃর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে ওই সময় আওয়ামী লীগ নেতাদের মাঠে দেখা যায়নি।


স্থানীয় বাদশা মিয়া জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমর্থনকারীরা সদর উপজেলার সোনাপুর এলাকায় জড়ো হয়।  এরপর তারা সাড়ে ১০টার দিকে সোনাপুর রেলস্টেশনে হামলা চালায়। একই সময়ে নোয়াখালী পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাসিম উদ্দিন সুনামের বাসায় হামলা চালায়।  সেখান থেকে জেলা শহরের রশীদ কলোনীতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহীনের ৩টি বাসায় হামলা ও ভাংচুর চালায় আন্দোলনকারীরা। বাসার নিচে থাকা একটি পিকআপ ভ্যানেও অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা।


স্থানীয়রা জানায়, সকালে জেলা আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন ওরফে সিএনজি কামালের সোনাপুর লিংক রোডের অফিসে ও শ্রমিক নেতা রাশেদ উদ্দিনের জেলা পরিষদের সামনের অফিসে হামলা ও অফিস থেকে জিনিসপত্র বের করে অগুন দেয়া হয়।


যোগােযোগ করা হলে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহীন বলেন, আমাকে হত্যা করার জন্য এই হামলা চালানো হয়। হামলার সময় আমি বাসায় ছিলাম।  পরে স্থানীয় লোকজন এসে আমােকে উদ্ধার করে।  তাৎক্ষণিক স্থানীয়রা রুখে দাঁড়ালে হামলাকারীরা চলে যায়।


এ বিষয়ে জানতে নোয়াখালী পুলিশ সুপার  (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামানের মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও খবর






6a703ea25d3ea-030826010922.webp
৫ আগস্ট ছুটি নেই যাদের

১ দিন ৭ ঘন্টা ৩৪ মিনিট আগে