অনলাইন বই বিপণন প্রতিষ্ঠান বইফেরী ডট কম এর ১ম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজন করেছে ‘বইফেরী জন্মোৎসব ও বেস্টসেলার অ্যাওয়ার্ড- ২০২২’। জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শুক্রবার বিকেলে রাজধানীর বাংলামটর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে বইফেরী জন্মোৎসব ও অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজনে ‘মননশীল ও সৃজনশীল’ এবং ‘ধর্মীয়’ বিভাগে নির্বাচন করা হয়েছে বেস্টসেলার বই, লেখক ও প্রকাশনী। পাশাপাশি প্রতিষ্ঠানটির সেরা ৩ জন ক্রেতা এবং বইকে বিভিন্নভাবে ছড়িয়ে দেওয়ার সামাজিক অবদান-স্বরূপ ‘বই বৃক্ষ’, ‘বইপোকা’ ও ‘বাংলাদেশ বুক রিডার্স এসোসিয়েশন’কে সম্মাননার জন্য নির্বাচিত করা হয়েছে।
বইফেরী ডট কম এর চেয়ারম্যান রাশেদুল আলম এর সভাপতিত্বে বর্ণাঢ্য এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সভাপতি ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এর সভাপতি আরিফ হোসেন ছোটন, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সভাপতি শমী কায়সার, সময় প্রকাশনীর প্রকাশক ফরিদ আহমেদ, পাঞ্জেরী পাবলিকেশন্স এর প্রকাশক কামরুল হাসান শায়ক, অতিরিক্ত জেলা-প্রশাসক ও লেখক মনদীপ ঘরাই, কবি ও কথাসাহিত্যিক মাসরুর আরেফিন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর অ্যাসিস্ট্যান্ট কমিশনার হাসান মুহম্মদ মুহতারিম এবং গোয়েন্দা লেখক অরুণ কুমার বিশ্বাসসহ লেখক ও প্রকাশকগণ উপস্থিত ছিলেন।
এসময় বইফেরী ডট কম এর চেয়ারম্যান রাশেদুল আলম বলেন আমরা কাজ করার চেষ্টা করছি সকল সৃজনশীল, মননশীল, ধর্মীয় বিষয়সহ দেশি-বিদেশি সব ধরনের বই নিয়ে। বলেন বই দিয়ে শুধুমাত্র ব্যবসা করা কখনোই আমাদের লক্ষ্য নয়। আমাদের মূল লক্ষ্য হচ্ছে, ব্যবসার পাশাপাশি ভালো ও উন্নত সেবা প্রদান করে বইপ্রেমীদের আস্তা অর্জন করা। এসময়, হার্ড বইয়ের পাশাপাশি ই-বুক নিয়েও কার্যক্রম চলমান রয়েছে ও শীঘ্রই 'বইফেরী অ্যাপ' লঞ্চ হতে যাচ্ছে বলে ও জানান রাশেদুল আলম।
৮৩ দিন ১৭ ঘন্টা ৫৯ মিনিট আগে
১২৪ দিন ১৯ ঘন্টা ৫৭ মিনিট আগে
১৪৫ দিন ৭ ঘন্টা ১৪ মিনিট আগে
১৮৬ দিন ১১ ঘন্টা ১৯ মিনিট আগে
১৯০ দিন ১১ ঘন্টা ২৩ মিনিট আগে
১৯৮ দিন ১৩ ঘন্টা ৫৪ মিনিট আগে
২০৩ দিন ২০ ঘন্টা ২০ মিনিট আগে
২০৬ দিন ৯ ঘন্টা ১১ মিনিট আগে