আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

ভাইয়ের মৃত্যুর খবর শুনে বোনের মৃত্যু

বাগেরহাটের মোরেলগঞ্জে ভাইয়ের মৃত্যুর খবর শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বোনের মৃত্যু ঘটেছে। সোমবার সকালে উপজেলার মহিশচরণি এলাকায় এ ঘটনা ঘটে। একই সময়ে ভাই-বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতর পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের মৃত সেকেন্দার আলী হাওলাদারের ছেলে মাসুম হাওলাদারের(৩৫) মৃত্যুর খবর শুনে  তার বোন ফাতেমা বেগম (৫৫) হৃদযন্ত্রের ক্রিয়া  বন্ধ হয়ে সোমবার  সকাল ৮ টায় একই ইউনিয়নের মহিশচরণী গ্রামে স্বামীর গৃহে মৃত্যুবরণ করেন। ভাইয়ের  মৃত্যুর  খবর  তার স্বামী বেল্লাল চৌকিদার তাকে দেওয়ামাত্রই এ মর্মান্তিক  ঘটনা ঘটে। 

ভাই মাসুম হাওলাদার নারায়ণগঞ্জ  জেলার সোনাকান্দা থানার দীঘীরপাড় এলাকায়  অটোরিকশা চালাতেন। গত শনিবার (৫ নভেম্বর) ভোর ৫ টার দিকে ঘর থেকে বের হয়ে নিখোঁজ  ছিলেন।  পরে বাড়ি না ফিরলে তাকে খুঁজতে থাকে তার পরিবারের  লোকজন। রবিবার বন্দর থানায় মাসুমের নিখোঁজ  ডায়েরি  করেন তার পরিবার। এক পর্যায়ে সোমবার সকালে বন্দর থানার সোনাকান্দা চন্ডিতলা মাদ্রাসার পিছনের বেড়ে কচুরিপানার মধ্যে তার ক্ষত-বিক্ষত লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন মাসুমের পরিবারকে খবর পাঠায়। ওই এলাকাবাসী ও স্থানীয়  পুলিশের  ধারণা কোন কারণবশতঃ তাকে কুপিয়ে লাশ এভাবে ফেলে রেখে পালিয়ে যায়  হত্যাকারীরা। তবে মাসুমকে হত্যার  কারণ এখনো জানা যায়নি। মাসুমের স্ত্রী  ও ১৪ ও ৮ বছরের দুটি স্কুল পড়ুয়া পুত্র  সন্তান  রয়েছে। 

এদিকে এ খবর তার গ্রামের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জে পৌঁছালে মাসুমের সৎ বোন ফাতেমা বেগম আকস্মিক 'ভাই' বলে চিৎকার করে স্বামীর কোলে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

 নারায়নগঞ্জের বন্দর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, মাসুম হাওলাদারের লাশ উদ্ধার করে পোস্টমর্টেম শেষে পরিবারের কাছে ফেরত পাঠানো হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান। 

Tag
আরও খবর