জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

সাংবাদিকদের সাথে কুলিয়ারচর উপজেলা বিএনপির মতবিনিময়

কিশোরগঞ্জ কুলিয়ারচরে চলমান পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার লক্ষ্যে সাংবাদিকদের সাথে কুলিয়ারচর উপজেলা বিএনপি মতবিনিময় সভা করেছে। 


শুক্রবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে কুলিয়ারচর উপজেলা বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 


এতে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল মিল্লাত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শাহ-আলম। 


উক্ত মতবিনিময় সভায় উপস্থিত বিএনপির নেতারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে স্বৈরাচারী সরকারের পতনের পর দেশের চলমান পরিস্থিতিতে কুলিয়ারচরের আইনশৃংখলা পরিস্থতি স্বাভাবিক রাখতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) মোঃ শরীফুল আলমের নির্দেশে আমরা উপজেলা ব্যাপী মাইকিং করে সকলকে শান্ত থাকার আহবান করি এবং কুলিয়ারচর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে গত কয়েকদিন যাবৎ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড, বাজার, বাসস্ট্যান্ড বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান ও তাদের নিরাপত্তা নিশ্চিত করনে পাহারাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে দফায় দফায় মতবিনিময় সভা করি। এসময় নেতৃবৃন্দ আরও বলেন, আমাদের দলের কেউ যদি কোন রকম আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করে বা কোনো রকম অপরাধ মূলক কর্মকাণ্ড লিপ্ত হয় তবে তাদেরকে কোন রকম ছাড় দেওয়া হবে না এবং দল থেকে বহিষ্কার করা হবে। এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে নেতৃবৃন্দ বলেন, আপনারা নির্বিঘ্নে আপনাদের পেশাগত দ্বায়িত্ব পালন করে যান, আমরা আপনাদের সার্বিক ভাবে সহয়তা করবো। 


উল্লেখ্য, কুলিয়ারচরের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমান পুরোপুরি স্বাভাবিক রয়েছে।

আরও খবর