‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক

বশেফমুবিপ্রবির উপাচার্যের পদত্যাগ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. কামরুল আলম খান পদত্যাগ করে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন৷


(১১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুব আলম ও উপাচার্যের ব্যক্তিগত কর্মকর্তা সোহাগ সরকার৷ 


তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০১৭ এর ধারা ১০ (১) অনুযায়ী ২০২২ সালের ১২ ডিসেম্বর অধ্যাপক ড. মো. কামরুল আলম খানকে চার বছরের জন্য এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দিলে তিনি পূর্বসূরী উপাচার্য সৈয়দ শামসুদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হন৷


গত শুক্রবার (৯ আগস্ট) উপাচার্যের পদত্যাগসহ ৭ দফা দাবি জানিয়ে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলো বশেফমুবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আল্টিমেটামের সময় পুরিয়ে গেলে আজ বিকেল ৫ টায় আন্দোলনকারীরা ক্যাম্পাসে ঝটিমা মিছিল করে এবং উপাচার্য, ট্রেজারার, রেজিস্টারসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষনা করে দপ্তরের নাম ফলকগুলো সরিয়ে নেয়৷ এর পরপরই বাধ্য হয়ে ব্যক্তিগত ও পারিবারিক কারন দেখিয়ে উপাচার্য অধ্যাপক ড. কামরুল আলম খান পদত্যাগ করেন।


এর আগে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এস. এম. ইউসুফ আলী, সহকারী প্রক্টর সুমিত কুমার পাল এবং মির্জা আজম হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট পার্থ সারথি দাশ, পরিবহন কমিটির সদস্য হোসাইন মাহমুদ আপেল, কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি পদত্যাগ করেছেন।

আরও খবর