বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

অভয়নগরে বাজার মনিটরিংয়ে সাধারণ শিক্ষার্থীরা

যশোরের অভয়নগরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে এবার চাউলের বাজার মনিটরিংয়ে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা। সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ পাশাপাশি তারা বাজার মনিটরিং শুরু করেছেন। রোববার (১১ আগস্ট) সকালে থেকে দুপুর পর্যন্ত উপজেলার নওয়াপাড়া বাজরের বিভিন্ন স্থানে চাউলের আড়ত ও মাছের আড়তগুলো মনিটরিংয়ে যান সাধারণ শিক্ষার্থীরা। যদি কোনো পণ্যের দাম অযথা বাড়ানো হয়, তবে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন সাধারণ শিক্ষার্থীরা।



সরেজমিনে গিয়ে দেখা যায়, তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছেন। এতে কমছে পণ্যের দাম। নওয়াপাড়া নূরবাগ এলাকায় বিভিন্ন চাউলের আড়ত সহ বিভিন্ন দোকানে পর্যবেক্ষণ করে। তাদের কাছে বেশ কিছু অনিয়ম ধরা পড়ে। তারা দোকানগুলোতে যেয়ে দেখেন, বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ক্রয় রশীদ, চালান, খুচরা বাজারে বিক্রয়ের মুল্য তালিকা নাই। বাজারে চাউলের চাহিদা থাকা শর্তেও চাউলের সংকট করাসহ নানাবিধ বিষয়ে মনিটরিং করে তারা।


মনিটরিং চলা কালে উপস্থিত ছিলেন, শিক্ষার্থী নূর আলম, ইমাম হোসেন, জিলানী হোসেন, মাসুম, আল আবীর, শাহরিয়ার শিফাত, এনামুল হক, রাজিন রাফি, রাকিবুল ইসলাম লামিয়া মুনতাহা সহ অন্যান্য শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ। শিক্ষার্থীরা বলেন, এই মনিটরিং কার্যক্রমে উপজেলা প্রশাসনের উপস্থিতি থাকলে আগামীতেও আমাদের কাজ আরো বেগবান হবে।উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বাজার তদারকির কাজ পরিচালনা করেন সাধারণ শিক্ষার্থীরা।


এ ব্যাপারে নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্পা বলেন, নওয়াপাড়া বাজারে তদারকি করতে এসেছিলাম। বাজারে জিনিসপত্রের দামের তদারকি করেছি। দোকানে মূল্যতালিকা টাঙানোর অনুরোধ করেছি। বাজার তদারকি অব্যাহত থাকবে।

আরও খবর