শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের

জগন্নাথপুরে যানজট নিরসনে ট্রাফিকের ভূমিকায় ছাত্ররা

সুনামগঞ্জের জগন্নাথপুরে সড়কের শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছেন শিক্ষার্থীরা। এ সময় উপজেলা সদরের প্রাণকেন্দ্র পৌরসভা মোড়ে দীর্ঘদিন থেকে লেগে থাকা যানজট নিরসন  করা হয়। এতে উপজেলার প্রধান সড়কে দীর্ঘদিনের যানজটের অবসান হয়।

সোমবার (১২ আগস্ট) সকাল থেকে জগন্নাথপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্ররা রাস্তায় দাঁড়িয়ে এ দায়িত্ব পালন করেন। পরে ট্রাফিক পুলিশের ভূমিকায় যান চলাচলে শৃঙ্খলার দায়িত্ব পালন করতে দেখা যায় শিক্ষার্থীদের। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে অনেকে তাদেরকে এ কাজের জন্য উৎসাহ দেন।

 দীর্ঘদিন ট্রাফিক পুলিশের দায়িত্বহীনতায় যানজটের ভোগান্তি নিরসনে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ছিল। শত চেষ্টা করেও কোন ভাবে চাপিয়ে থাকা অবৈধ যান বাহনের স্ট্যান্ডকে সরানো সম্ভব হয়নি। যেটা আজকে ছাত্ররা দায়িত্ব নিয়ে অসম্ভবকে সম্ভব করেছে। ছাত্রদের মাধ্যমে রাস্তায় শৃঙ্খলা ফিরে আসায় সবার মাঝে আনন্দ প্রকাশ করছে সাধারণ মানুষ।

এ দিকে একই ভাবে শিক্ষার্থীরা জগন্নাথপুর শহীদ মিনারের ভেতরে নোংরা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে রং লাগিয়ে সুন্দর করেছে। এর আগে, শিক্ষার্থীদের একটি টিম জগন্নাথপুরের চারপাশে দীর্ঘদিন পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করে পুড়িয়ে দেয়।

অপরদিকে ছাত্রদের এসব দায়িত্ব পালনে মুগ্ধ হয়ে গতকাল রবিবার  জগন্নাথপুর ওয়ালটন এর পক্ষ থেকে ছাতা গেঞ্জি সহ বিভিন্ন সামগ্রী তুলে দেয়া হয় তাদের হাতে।

আরও খবর