নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

কক্সবাজারে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

দেশের বিভিন্ন জেলায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর, মন্দিরের জায়গা দখল, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদ জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। 


সোমবার বিকেলে শহরের গোলদিঘীর পাড়ে কক্সবাজার সনাতনী ছাত্র জনতার ঐক্য ব্যানারে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা চেয়ে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেন তারা।


জেলার বিভিন্ন স্থান থেকে সনাতনী সম্প্রদায়ের লোকজন খণ্ড খণ্ড মিছিল নিয়ে গোলদিঘির পাড় প্রাঙ্গণে জড়ো হতে থাকেন।


এই কর্মসূচি থেকে সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করাসহ আট দফা দাবি জানানো হয়। অন্য দাবিগুলো হলো—সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন, সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সব প্রকার হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা,হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করার পাশাপাশি বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নীত করতে হবে, দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি আইন প্রত্যার্পণ আইনের বাস্তবায়ন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ করা; সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন এবং শারদীয় দুর্গাপূজায় ৫ দিনের ছুটি।। 


সনাতনী ছাত্র জনতার ঐক্যের সমন্বয়করা বলেন,সকল ধর্মের মানুষদের সঙ্গে মিলে মিশে তারা এ দেশে বসবাস করতে চান। সাম্প্রদায়িক সহিংসতা তারা চান না। যারা এসব ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।


বক্তাদের অভিযোগ, অতীতেও এমন সম্প্রদায়িক সহিংসতার নজির আছে। সংখ্যালঘুদের বিভিন্নভাবে দমন করার চেষ্টা করে একটি পক্ষ। কোনো নির্দিষ্ট ধর্মের মানুষের জন্য বাংলাদেশ নয়। সব ধর্মের মানুষের দেশ বাংলাদেশ। এখানে সাম্প্রদায়িক কোনো সহিংসতা না থাকলেই তা হবে সকলের জন্য মঙ্গল।


গোলদিঘি পাড়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী সমাবেশ শেষ করে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে গোলদিঘির পাড়ে এসে প্রতিবাদ মিছিল ও সমাবেশ শেষ হয়।

Tag
আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১৬ ঘন্টা ৩৯ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ২০ ঘন্টা ৩২ মিনিট আগে