বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া জনতার ঢলে জনসভায় রূপ নিল ইউপি চেয়ারম্যান প্রার্থী জসিম ঢালীর উঠান বৈঠক নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ শেরপুরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। কাদের-নাসিমদের অর্ধেক সম্পদ জুলাই শহীদদের দেয়ার নির্দেশ আদালতের স্থানীয় সরকার নির্বাচনের সময় নিয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত : ডা. জাহেদ কুলিয়ারচরে মিনি স্টেডিয়াম নির্মাণে ৩ একর জমি অধিগ্রহণের নোটিশ দক্ষিণ চরবংশীতে আওয়ামী লীগ নেতা ফারুক শেখের গোডাউনসহ তিন সারের দোকানে তল্লাশি শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত সিনেমা থেকে রাজনীতি: বন্দবিলার ইউপি চেয়ারম্যান সবদুল হোসেন খানের ব্যতিক্রমী পথচলা ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ শীর্ষ নেতার রায় আজ দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল নিয়ে শামা ওবায়েদকে চীন সফরের আমন্ত্রণ প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল ওমানের বাংলাদেশ দূতাবাস

ভেনিজুয়েলায় সামরিক বিমান বিধ্বস্ত ॥ ৫ জন নিহত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-11-2022 01:19:49 am

ছবি: টুইটার

◾ আন্তর্জাতিক ডেস্ক 


ভেনিজুয়েলায় সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ সেনা সদস্য নিহত হয়েছে। 

প্রশিক্ষণ চলাকালে রোববারবিমানটি বিধ্বস্ত হয়। 

দক্ষিণ আমেরিকার দেশটির কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

ভেনিজুয়েলার দক্ষিণাঞ্চলীয় আমাজন রাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ভøাদিমির পাদ্রিনো লোপেজ এক বিবৃতিতে বলেন, জোসে অ্যান্টোনিও পায়েজ বিমান ঘাঁটি থেকে তিন কিলোমিটার (১.৯ মাইল) দূরে সি-২০৮বি নামের বিমানটি ‘মাটিতে আছড়ে পড়ে’।

তিনি আরো বলেন, ওই বিমান বিধ্বস্তের ঘটনায় ‘এ পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে এবং পঞ্চমজনকে উদ্ধারে অভিযান চলছে।’

বিবৃতিতে বলা হয়, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এ ঘটনার সম্ভাব্য কারণ জানতে তদন্তের এবং নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা প্রদানের নির্দেশ দিয়েছেন।

আমাজনের গভর্ণর মিগুয়েল রদ্রিগুয়েজ টুইটার বার্তায় জানান, বিমান বিধ্বস্তের ঘটনায় তার রাজ্যের সকলে ‘শোকাচ্ছন্ন ও বেদনায় বিমূঢ়’।

দুর্ঘটনায় দু:খজনকভাবে বিমানটির সকল আরোহী নিহত হয়েছে বলেও টুইটারে তিনি উল্লেখ করেন।

আরও খবর