রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

যেসব খাবার খেলে রাতে ঘুম আসে না

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-08-2024 12:25:30 am

যারা অনিদ্রায় ভোগেন তারা ঘুম না আসাকেই দায়ী করেন। কিন্তু অনেকেরই হয়তো অজানা রাতের খাবার ঘুম না হওয়ার কারণ হতে পারে। আপনি যে খাবারটি খান তাতেই সমস্যা তৈরি হয়। এমন অনেক খাবার এবং শাকসবজি রয়েছে যা রাতে খেতে নিষেধ করেন বিশেষজ্ঞরা। এই খাবারগুলো স্বাস্থ্যের জন্য উপকারী কিন্তু ঘুমের জন্য নয়। বিশেষজ্ঞরা এ কারণে রাতের খাবারের তালিকায় এসব খাবার খেতে নিষেধ করেছেন। যেমন-

ব্রকলি 

ব্রকলি স্বাস্থ্যের জন্য উপকারী। কিন্তু রাতের খাবারে খাওয়া উচিত না। ব্রকলিতে উপস্থিত ফাইবার হজম হতে বেশি সময় নেয়, যার কারণে রাতের ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। এর পাশাপাশি সকালে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যাও হতে পারে। তাই রাতের খাবারে এই সবজি না খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।


টমেটো

টমেটো খেলে ঘুমের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এটি মূলত টাইরামিনের কারণে হয়, এক ধরনের অ্যামিনো অ্যাসিড, যা মস্তিষ্কের কার্যকলাপ বাড়ায় এবং ঘুম আসতে বিলম্বিত করে। এ ছাড়া এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় রাতে ঠিকমতো হজম হয় না।


বেগুন

টমেটোর মতো বেগুনেও উচ্চ পরিমাণে অ্যামিনো অ্যাসিড টাইরামিন থাকে, যা নোরপাইনফ্রিনের মাত্রা বাড়ায়। এটি একটি উদ্দীপক যা শরীরকে সক্রিয় রাখে। তাই এটি রাতের খাবারের তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা।


শসা

বিশেষজ্ঞদের মতে,বেশি পরিমাণে শসা খেলে পেট ভরা ও পরিতৃপ্ত বোধ হয়। তবে এগুলো রাতে এড়ানো উচিত কারণ এটি খেলে পেট ফুলে যাওয়া এবং ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে।


ফুলকপি


ফুলকপি সাধারণভাবে স্বাস্থ্যের জন্য খুব ভালো বলে ডায়েটে রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা, তবে ঘুমানোর আগে এটি খাওয়া উচিত নয়। এই সবজি আপনার ভালো ঘুমের ক্ষমতায় হস্তক্ষেপ করতে পারে। কারণ এতে উপস্থিত ফাইবার ঘুমানোর চেষ্টা করার সময়ও হজম হয়।


দই

বিশেষজ্ঞদের মতে, দই স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তবে রাতে খাওয়া উচিত নয়। এর প্রভাব গরম থাকে এবং হজম হতেও সময় লাগে। যার কারণে সারা রাত অস্থির বোধ করতে পারেন। এছাড়াও আয়ুর্বেদ মতে রাতে দই খাওয়া ভালো নয় কারণ এতে কফ তৈরি হতে পারে।

আরও খবর



6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

৮৯ দিন ২৩ ঘন্টা ৬ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

১১০ দিন ৪ ঘন্টা ৫৮ মিনিট আগে




69e8cae914173-220426071937.webp
হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

১৫২ দিন ১ ঘন্টা ৫৯ মিনিট আগে