খুলনার কয়রায় জমি বিরোধে রক্তক্ষয়ী সহিংসতায় নিহত ১ টাঙ্গাইলে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ নিহত ১ অনুপ্রবেশ আশঙ্কায় সতর্ক সীমান্তরক্ষী বাহিনী ঈশ্বরগঞ্জের আনোয়ারুল হক জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত লাখাইয়ে মন্দিরে অপবিত্র মল ও শশ্মানে ভাংচুর, আতংকিত হিন্দু সমাজ । কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে এনজিওর ৮ লক্ষাধিক টাকা আত্মসাৎকারী গ্রেফতার শ্রীমঙ্গলে জাম্বুরাছড়ার বেহাল সড়ক সংস্কার ও পাকা করণের দাবিতে মানববন্ধন লাখাইয়ের বাজারে কলমিশাক নিয়ে বিরুধের জেরে সংঘর্ষে আহত_৩। বাঘায় পৌর প্রকৌশলী বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ শান্তিগঞ্জে পিএফজি-ওয়াইপিজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎হোসেনপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে সীলগালা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হলেন নূরে আলম সিদ্দিকী সোহাগ ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড, অভিযান অব্যাহত রাখার ঘোষণা ইউএনওর ঝিনাইগাতীতে অবৈধ বালু পাচার ঠেকাতে গিয়ে হামলার শিকার দুই বনকর্মী ঘাটাইলে নিখোঁজের চারদিন খাল থেকে বিএনপি নেতার লাশ উদ্ধার ‎সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: অস্ত্র ও গুলিসহ আটক কুখ্যাত বনদস্যু বাহিনীর সদস্য জয়পুরহাটের পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

জয়পুরহাটের কালাইয়ে বিএনপির মিছিল ও অবস্থান কর্মসূচি পালন

বিএনপির কোন নেতাকর্মী বিশৃঙ্খলা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাসহ তাকে আইনের হাতে তুলে দেওয়া হবে মন্তব্য করেছেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে শেখ হাসিনার ও তার দোসরদের বিচারের দাবিতে জয়পুরহাটের কালাই বাসস্ট্যান্ডে আয়োজিত বিএনপির অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, পরাজিত শক্তিরা এখনো ষড়যন্ত্র করছে দেশকে অস্থিতিশীল করার জন্য। কিন্তু তা হতে দিবনা। এই দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই। তাই সংখ্যালঘুদের রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।

কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকারের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহবায়ক সোহেল তালুকদার, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার, কালাই থানা বিএনপির অন্যতম সদস্য ও পুনট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান এলান, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক দীন মোহাম্মদ লিটন, জেলা যুবদলের সদস্য রাসেল তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তোতা, কৃষক দল নেতা জি এম বাবলু, পুনট ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিসুর রহমান, জিন্দারপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ইয়াকুব আলী, যুগ্ন আহবায়ক রতন চৌধুরী, আহম্মেদাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক তাজ উদ্দিন আহমেদ, যুগ্ন আহবায়ক বজলুর রহমান, উদয়পুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ইউনুস আলী, যুগ্ম আহবায়ক প্রভাষক আব্দুল আলিম, মাত্রাই ইউনিয়ন বিএনপির আহবায়ক জাহিদুল ইসলামসহ  অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

আরও খবর