‎সুন্দরবনের ঢাংমারী খালে ছাগল শিকার করল বিশাল কুমির বাজারে তাজা মাছের আড়ালে ‘রঙের খেলা’: স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তা তথ্য অধিকার আইনের আবেদন নিয়ে উত্তেজনা, পিআইওর বিরুদ্ধে অর্থ দাবির অভিযোগ নাগেশ্বরীতে বগুড়া দই ঘর ও এশিয়া হোটেলে অভিযান অতঃপর জরিমানা মধুপুরে কুকুরের উপদ্রব: আহত ৩, ছড়িয়েছে আতঙ্ক বরিশাল ক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় এ্যাডঃ মুজিবুর রহমান সরোয়ার কে ফুলেল শুভেচ্ছা" লাখাইয়ে মৃগীরোগে আক্রান্ত যুবক পানিতে পড়ে মৃত্যু। শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির সভা এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা দৌলতদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, সরকারি ল্যাপটপ ও মাউস খোয়া আক্কেলপুরে শ্রীকৃষ্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ঘোষণা জুলাই হত্যাকাণ্ডে জড়িত শেখ হাসিনাসহ সকল খনিদের ফাঁসির দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন ক্যাম্পাসে ধীরগতির ইন্টারনেট, ভোগান্তিতে ববির শিক্ষার্থীরা পীরগাছায় জামায়াতের গণমিছিল, তিস্তা মহাপরিকল্পনাসহ বিভিন্ন দাবিতে পথসভা ৪ বিভাগে ভারী বর্ষণের আভাস পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী আজানের সময় কথা বলা যাবে? ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা এআই দিয়ে লেখা পোস্ট শনাক্তে নতুন রিপোর্ট বাটন আনছে লিংকডইন অভয়নগরে মোটরসাইকেল-ভ্যানের মুখোমুখি সং*ঘর্ষে বৃদ্ধ নি*হত

রূপগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি সভা

সারা দেশের হত্যা, খুন ও গুমের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীদের বিচারের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপি প্রতিবাদ সভা,  বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে। গতকাল ১৫আগষ্ট বৃহস্পতিবার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে তারা এ কর্মসূচি পালন করে। 

ভুলতা স্কুল এন্ড কলেজের সামনে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ূন। সভায় বক্তব্য রাখেন বিএনপির কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বছির উদ্দিন বাচ্চু, সহ-সভাপতি হাজী সেলিম, আবু সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, নূরুন্নবী ভুঁইয়া, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রনি, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছসেবক দলের সদস্য সচিব ছালাউদ্দিন ছালু, বিএনপি নেতা আব্দুল আজিজ, আব্বাস উদ্দিন ভুঁইয়া, হাজী আব্দুল মতিন, আব্দুল জলিল, আব্দুর রফিক ও সৌদী পূর্বাঞ্চলীয় যুবদলের সভাপতি মোফাজ্জল হোসেন স্বপন প্রমুখ।  

সভায় বক্তারা বলেন, গত ১৭বছর ধরে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা, মামলা, অত্যাচার-জুলুম নির্যাতন চালিয়ে গুম-খুন করা হয়েছে। ছাত্র-জনতার আান্দোলনে গণহত্যা করা হয়েছে। এসব হত্যাকান্ডে শেখ হাসিনা জড়িত। দেশকে অশান্ত করতে আওয়ামীলীগ নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। এসব ষড়যন্ত্র প্রতিহত করতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানান তারা। সভায় গণহত্যাকারী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাঁর বিচার করার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহবান জানানো হয়। 

পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা ও গোলাকান্দাইল এলাকা প্রদক্ষিণ করে

Tag
আরও খবর