ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

তরুণ লেখক ফোরামের নেতৃত্বে আমজাদ-ইমরান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-08-2024 04:59:48 pm

সভাপতি আমজাদ ও সাধারণ সম্পাদক ইমরান। © ছবি: দৈনিক দেশচিত্র


তরুণ লেখকদের সংগঠন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৪-২৫ কার্যবর্ষের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমজাদ হোসেন হৃদয় এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান উদ্দিন।


শনিবার (১৭ আগস্ট) রাতে সংগঠনটি অনলাইনে ২০২৪-২৫ সেশনের নতুন কমিটি ঘোষণার অনুষ্ঠান আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে কমিটি ঘোষণা করেন ফোরামের উপদেষ্টা ও সাবেক সভাপতি নেজাম উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সদ্য বিদায়ী সভাপতি মাহদী হাসান মজুমদার এবং সাধারণ সম্পাদক এ এইচ ওয়ালি উল্লাহ।


পরবর্তীতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেন সংগঠনটির উপদেষ্টা মো. ফয়সাল আহাম্মদ ও মো. জাহানুর ইসলাম। বিজ্ঞপ্তিতে আগামী ১৪ কার্যদিবসের মধ্যে ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা বলা হয়েছে। আমজাদ হোসেন হৃদয় এর আগে কেন্দ্রীয় সহ-সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ইমরান উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন। 




নবনির্বাচিত সভাপতি আমজাদ হোসেন হৃদয় বলেন, দায়িত্ব মানেই চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ নিতেই আমি ভালোবাসি। যোগ্য মনে করে দায়িত্ব অর্পন করায় কৃতজ্ঞতা জানাচ্ছি ফোরাম সংশ্লিষ্ট সবার প্রতি। এই সংগঠনের প্রায় সূচনালগ্ন থেকেই আমি যুক্ত আছি। সংগঠনের বেড়ে উঠা খুব কাছে থেকে দেখার সুযোগ হয়েছে। এ ফোরাম তরুণ লেখকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম। এ প্লাটফর্মের সাফল্য অব্যাহত রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। সবার সহযোগিতা কামনা করছি।


সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম আমাকে কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশা করছি সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সহযোগিতায় একদল দক্ষ ও সৃষ্টিশীল লেখক তৈরিতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো।


উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ সংগঠনটি লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৯ ঘন্টা ৫৫ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৩ ঘন্টা ৪৮ মিনিট আগে