তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

অভিবাসন ব্যয় বৃদ্ধি : মধ্যপ্রাচ্যে কমছে শ্রমিকের চাহিদা

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 18-08-2024 03:12:42 am

কুয়েতসহ গাল্ফ দেশগুলোয় আগের মতো শ্রমিকের চাহিদা নেই। বাংলাদেশ থেকে যে পরিমাণ শ্রমিক মধ্যপ্রাচ্যের দেশগুলোয় যাচ্ছেন, তার চেয়ে কয়েকগুণ বেশি যান মিসর ভারত, নেপাল ও অন্য দেশ থেকে। কারণ এসব দেশে অভিবাসন ব্যয় খুবই কম। ফলে এসব দেশের শ্রমিক সহজে ভিসা নিয়ে যেতে পারেন।


অন্যদিকে, অভিবাসন ব্যয়ের দিক দিয়ে আমাদের ধারে-কাছে কেউ নেই, কুয়েতসহ অন্য দেশে যেতে অনেক টাকা খরচ করতে হয়। ফলে যে ব্যয়ে কুয়েতসহ অন্য দেশে যাওয়ার পর ওই ব্যয় তুলতেই একজন শ্রমিকের কয়েক বছর লেগে যায়। এর দায় অধিকহারে অভিবাসন ব্যয় এবং দুই-তিন স্তরের মধ্যসত্ত্বভোগীর হস্তক্ষেপের কারণেই ব্যয় বেড়ে যায়। এর পরিপ্রেক্ষিতে অন্য দেশের শ্রমিকরা এই সুযোগ লুফে নিচ্ছেন। আর আমরা নতুন শ্রমবাজার হারাচ্ছি। যেগুলো চালু আছে সেগুলোয় অধিকহারে অভিবাসন ব্যয়ের ফলে শ্রমিক সংকট হচ্ছে প্রভৃতি দেশগুলোয়।


এখন আমাদের অভিবাসন ব্যয় কীভাবে কমানো যায়, তার ওপর নজর দিতে হবে সংশ্লিষ্ট কর্তাদের। তার জন্য প্রয়োজন এই অভিবাসন ব্যয় কমানো। ব্যয় কমাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন প্রক্রিয়ার মাঝে যেন মধ্যস্বত্বভোগীরা অনুপ্রবেশ না করতে পারেন, সে ব্যাপারে নজরদারি বাড়াতে হবে। নিরাপদ, নিয়মিত ও দায়িত্বশীল অভিবাসন ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে সবাইকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে হবে, প্রবাসীকর্মীদের সামগ্রিক সুরক্ষায় সব অংশীজনের দায়িত্বশীল ভূমিকা খুবই জরুরি।

আরও খবর