চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ার লালানগর কুরমাই খালে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার


চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের কুরমাই খালে গরু পার করতে গিয়ে পানির স্রোতে ভেসে যাওয়া ওই যুবককে মৃত অবস্থায় পাওয়া গেছে। রোববার (১৮ আগষ্ট) সকাল ১০ টার দিকে নিখোঁজের একই স্থানে বালির স্তুপে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। এর আগে শনিবার সকাল ১১টার দিকে গরু পার করতে গিয়ে পানির স্রোতে ভেসে যায় মো. আরমান(২২) নামে এই যুবক। আরমান চাঁদ নগর এলাকার মো. রাজ্জাক আলীর ছেলে। সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. পিয়ারুল ইসলাম।


পরিবারের বরাত দিয়ে তার বন্ধু মো. নুরুন্নবী জানান, আরমান পেশায় একজন শ্রমিক হিসেবে কাজ করে। মাঝেমধ্যে বাবার গরু ও কৃষি কাজে সহায়তা করেন। দুইদিন আগে রাতভর টানা বৃষ্টির কারণে কুলমাই খালের পানি বেড়ে গিয়েছিল, স্রোতও ছিল বেশি। সকালে আরমানের বাবাসহ গরু পার করার সময় পা পিছলে সে পানিতে পড়ে যায়। এরপর অনেক খুঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তারা ১ঘন্টা উদ্ধার অভিযান করেও ব্যর্থ হয়। পরে একপ্রকার আশা ছেড়ে দিয়ে তারা চলে যায়। আমরা পানি কমার অপেক্ষায় ছিলাম। রোববার সকালের দিকে নিখোঁজের একই স্থানে খালের বালুর স্তুপে তার মরদেহ পাওয়া যায়। একইদিন বিকেল তিনটায় জানাজা শেষে তাকে দাপন করা হয়েছে।

Tag
আরও খবর