সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হোসেনপুরে দূর্নীতির অভিযোগে অধ্যক্ষের পদত্যাগ দাবী


কিশোরগঞ্জের হোসেনপুর আর্দশ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মোছলেহ উদ্দিন খানের বিরুদ্ধে নানা অনিয়ম,অপকর্ম ও দুর্নীতির অভিযোগ এনে তার পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।


বৃহস্পতিবার (২২ আগষ্ট) দুপুর ১২ টার দিকে শিক্ষার্থীরা জড়ো হয়ে ঘণ্টাব্যাপী কলেজ ক্যাম্পাসের ভেতরে এ বিক্ষোভ মিছিল করেন।


এ সময় শিক্ষার্থীদের ‘দফা এক দাবি এক, অধ্যক্ষ মোছলেহ উদ্দিন খানের পদত্যাগ’

এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে প্রতিষ্ঠান প্রাঙ্গণ। এ সময় বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা সংক্ষিপ্ত বক্তব্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই অধ্যক্ষ কলেজ থেকে স্বেচ্ছায় পদত্যাগ না করলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।


তারা আরও জানান, মোছলেহ উদ্দিন খানের নেতৃত্বে কলেজের প্রশাসনে দুর্নীতি ও স্বজনপ্রীতির সংস্কৃতি জেঁকে বসেছে, যা শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে। অভিযোগ ওঠার পর তিনি পলাতক হন। যদি প্রশাসন যথাযথ ব্যবস্থা না নেয়, তবে তারা তীব্র আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন।


এ বিষয়ে অধ্যক্ষ মো. মোছলেহ উদ্দিন খানের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্ঠা করে তাকে পাওয়া যায়নি।

আরও খবর