দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং *কক্সবাজারের আলোচিত প্রবাসীকে নৃশংসভাবে হত্যা মামলার প্রধান আসামি নাহিদ মোর্শেদ চাঁদকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫* পুকুরের পানিতে ডুবে লোহাগাড়ায় ৮ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু পলাশের সাংসদ ড. আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় এলাকায় ব্যাপক উদ্দীপনা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে ভার্মি কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎মোংলায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক আটক: প্রলোভনের ফাঁদে বিপন্ন শৈশব কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিয়ামতপুরে ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে গনসংযোগ করছেন চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আশাশুনির চাকলায় ওয়াপদা বেড়ীবাঁধ কেটে পাইপে লোনাপানি উত্তোলন বন্দের দাবীতে মানববন্ধন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আহ্বায়ক কমিটি মৌলভীবাজারের পরিচিতি সভা জাবিপ্রবিতে নবীনদের যুগোপযোগী দক্ষতা ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান শিবির সভাপতির নড়িয়ার কেদারপুরে মাদক বিরোধী র‍্যালি: ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ জন, রাতে শপথ ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত শেরপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড শেরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী ও রিং জাল উদ্ধার, জনসম্মুখে ধ্বংস শেরপুর সদরে লাইসেন্সবিহীন এক করাতকলকে ৫ হাজার টাকা জরিমানা প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট’–এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মিনাবাজার সড়ক সংস্কার করা হলো কৃষকদল নেতা আনোয়ারের উদ্যোগে নাগেশ্বরীতে ‘অরণ্য’র উদ্যোগে দিনব্যাপী ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত

মাদারীপুরের ডাসারে দীর্ঘ দুই বছর পরে কর্মস্থলে ফিরলেন স্কুলের প্রধান শিক্ষক।

মাদারীপুরের ডাসারে দীর্ঘ দুই বছর পরে কর্মস্থলে ফিরলেন  স্কুলের প্রধান শিক্ষক। 

মাদারীপুরের ডাসার উপজেলার  বীরমোহন উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ দুই বছর চার মাস পরে গত বুধবার(২১ আগষ্ট) স্কুলে যোগদান করছেন প্রধান শিক্ষক  মোঃ সালাহ্ উদ্দিন আকন।

স্থানীয় ও স্কুল সূত্রে জানাগেছে, বীরমোহন উচ্চ বিদ্যালয়টি ডাসার উপজেলার অত্যান্ত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ছিল। উক্ত প্রতিষ্ঠানের প্রাত্তন শিক্ষার্থীরা বর্তমানে দেশের অনেক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। ২০২২ সালের জুন মাসে সাবেক  ম্যানেজিং কমিটির সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগ নেতা সাঈদ আহম্মেদ এর অযুক্তিক কথামত স্কুলের সকল কার্যক্রম পরিচালনা না করার কারনে বৃহত্তম মাদারীপুর জেলার মধ্যে একজন সুনাম ধন্য যোগ্য  প্রধান শিক্ষক মোঃ সালাহ্ উদ্দিন আকন কে ক্ষমতার দাপটে অবৈধ ভাবে বরখাস্ত করেন। 

প্রভাব খাটিয়ে এবং টাকা দিয়ে ভোট কিনে বারবার সভাপতি নির্বাচিত হন। স্কুলের শিক্ষকরা প্রতিবাদ করলে,সাঈদ আহাম্মেদ বলেন, আমি কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও স্কুলের  সভাপতি  আমাকে স্যার বলে ডাকতে হবে এবং আমার কথা মত স্কুলের সকল কর্মচারী ও শিক্ষকরা চলতে হবে, তা না হলে চাকরি খেয়ে  নিব বলে হুমকি প্রদান করতেন। 

বীরমোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সালাহ্ উদ্দিন আকন বলেন, আমি দুই বছর চার মাস পরে গত কাল  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে স্কুলে যোগদান করেছি। আমি স্কুলে যোগদানে  সকল শিক্ষক ও কর্মচারীরা খুশি হয়েছে। আমাকে এই ছাব্বিশ মাসের বেতন ভাতা থেকে বঞ্চিত করেও রাখা হয়েছে।আমি ন্যায় বিচার ও সকলের সহযোগিতা চাই। 

স্কুলটি ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছে। আমি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ,অভিবাবক ও স্কুলের সকল শিক্ষকের সহযোগিতা কামনা করছি। যাহাতে দ্রুত এই প্রতিষ্ঠানে সুনাম ও শিক্ষার মান ফিরিয়ে আনতে পারি।

Tag
আরও খবর