আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

এক যুগ পর কুতুবদিয়ায় সাবেক এমপি আযাদ,গণ মানুষের উল্লাশ

দীর্ঘ একযুগ পর নিজ এলাকা কুতুবদিয়ায়  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুতুবদিয়া-মহেশখালীর সাবেক সংসদ সদস্য এএইচএম হামিদুর রহমান আজাদ।শনিবার সকালে বিশাল গাড়ি বহর  মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন নিয়ে জামায়াত নেতাকর্মীরা আলী আকবর ডেইল ঘাটে জড়ো হন।তিনি আলী আকবর ডেইল জেটি ঘাটে পৌঁছলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান জামায়াতে ইসলামীর কুতুবদিয়া উপজেলার নেতৃবৃন্দসহ স্থানীয় জনতা। নেতাকর্মী ও গণমানুষের উল্লাশ আর ভালবাসার বহিঃপ্রকাশ।উপজেলা জুড়েঁ ব্যানার পোষ্টার, গেইট, শ্লোগান আর মুর্হুমুহু তালি যেনো জানিয়ে দিচ্ছিলো অকৃত্রিম ভালবাসা।

সেখান থেকে সাবেক এমপি এএইচএম হামিদুর রহমান আযাদ ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে  হাত নেড়ে সালাম ও শুভেচ্ছা জানান।  সামনে পেছনে মোটরসাইকেলসহ অন্যান্য গাড়ি বহর নিয়ে তিনি এগিয়ে যান।গাড়ি বহর নিয়ে যাওয়ার পথে আলী আকবর ডেইল ঘাট,শান্তি বাজার, বড়ঘোপ লামার বাজার ফুলতলা, কৈয়ারবিল আইডিয়াল হাইস্কুল গেইট, লেমশীখালী চৌমুহনী পথ সভায় বক্তব্য রাখেন।

পরে ধূরুং বাজার চৌরাস্তার মাথায় সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি করা হয়। উপজেলা জামায়াতের আমীর সাবেক চেয়ারম্যান আ.স.ম শাহারিয়ার চৌধুরীর সভাপতিত্বে সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কুতুবদিয়া মহেশখালীর সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এএইচএম হামিদুর রহমান আজাদ।এতে,উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নুরুল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর প্রচার সেক্রেটারি আবু হেনা মোস্তফা কামাল, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি শামশুল আলম বাহাদুর প্রমুখ।

পথসভায় সাবেক এমপি হামিদুর রহমান আজাদ বলেন,জনগণের দীর্ঘ দিনের ক্ষোভ, দু:খ প্রতিক্রিয়ায় ৫আগষ্টের বিস্ফোরণ।অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে একটা পরিবর্তন হয়েছে। যারা নিহত হয়েছে তাদের শাহাদাত আল্লাহ কবুল করুন, আর যারা আহত হয়েছে তাদেরকে দ্রুত সুস্থ করে দিন। অনেক ত্যাগ তিতিক্ষার পর যে নতুন বাংলাদেশ পেয়েছি সেখানে আর কখনো যেন কোন জালিম সরকার ফিরে না আসে। এ দেশে সংখ্যালঘু , সংখ্যাগুরু বলতে কিছু নেই। এ দেশ সবার।ছাত্র জনতাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘জালিম সরকার অন্যায়ভাবে ক্ষমতায় থাকতে চেয়েছিল? আল্লাহতায়ালার অশেষ মেহেরবানি, শেষ পর্যন্ত ছাত্র-তরুণ-যুবকদের রক্তের বিনিময়ে বৈষম্যবিরোধী আন্দোলনের তোড়ে দেশ থেকে আওয়ামী জালিম সরকার পালিয়েছে।

এসময় তিনি আরোও বলেন,সৎ ও যোগ্য নেত্বতে আমরা ঐক্যবদ্ধ।কুতুবদিয়ার স্বার্থ সরক্ষণে ঐক্যের কোন বিকল্প নেই।দীর্ঘ একযুগ নিজ এলাকাতে আসতে পারিনি, আওয়ামী লীগ সরকার মিথ্যা মামলা দিয়ে মাসের পর মাস জেলখানায় আটক করে রেখেছিল। যখন এলাকায় আসতে চেয়েছি, তখন পুলিশ ও আওয়ামীলীগের নেতাকর্মীরা বিভিন্ন ভাবে বাঁধা সৃষ্টি করে এলাকায় আসতে দেয় নাই। ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকার পতনের পর নিজ জন্ম ভূমিতে এসে আপনাদের যে ভালোবাসা পেয়েছি আজীবন আপনাদের এই ভালোবাসা মনে থাকবে বলে জানান তিনি।


Tag
আরও খবর


deshchitro-6a22eee34bcc2-050626094435.webp
ত্রিমুখী সংঘর্ষে আহত ৮

১৯ ঘন্টা ১০ মিনিট আগে