পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১ তোষকের নিচে লুকিয়ে রাখা পাইপগান-কার্তুজসহ যুবক গ্রেপ্তার মারকাজুত তাহফিজ জোরারগঞ্জ মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ সেনবাগের কাদরায় মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা: সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

সিলেট মোবাইল পাঠাগার সাপ্তাহিক সাহিত্যপত্র 'ছায়ালাপ-৫'র প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন


 সিলেট মোবাইল পাঠাগারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রিন্সিপাল লে. কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর বলেন, সিলেট মোবাইল পাঠাগারের সাপ্তাহিক সাহিত্যপত্র 'ছায়ালাপ' এর প্রকাশনা বাইশ বছর ধরে চলমান। 'ছায়ালাপ-৫' মোবাইল পাঠাগারের এক যুগান্তকারী সাফল্য। তার ধারাবাহিকতা অব্যাহত থাকলে ইতিহাস সৃষ্টি করবে পাঠাগার। তিনি আরও বলেন এটা প্রকাশ করতে অনেক ত্যাগ স্বীকার করেছেন বর্তমান কমিটির চেয়ারম্যান মাহমুদ রাজা চৌধুরী ও নির্বাহী সম্পাদক আবদুল কাদির জীবন। 


তিনি গতকাল শনিবার (২৪ আগস্ট ২০২৪) সন্ধ্যা ৭.৩০ ঘটিকার সময় সিলেট নগরীর আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ মোবাইল পাঠাগারের কার্যালয়ে মোবাইল পাঠাগারের সাপ্তাহিক সাহিত্যপত্র 'ছায়ালাপ-৫' এর প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


সিলেট মোবাইল পাঠাগারের চেয়ারম্যান কবি দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরীর সভাপতিত্বে ও পাঠাগারের নির্বাহী সম্পাদক, ছায়ালাপ সম্পাদক আবদুল কাদির জীবনের পরিচালনায় 'ছায়ালাপ-৫' প্রকাশনা অনুষ্ঠানে মূখ্য আলোচকের বক্তব্য রাখেন সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, গল্পকার ও সাংবাদিক সেলিম আউয়াল।


'ছায়ালাপ-৫' এর প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের পরিচালক, কবি আমিনুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের মূখ্যপত্র 'আল-ইসলাহ' সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কোষাধ্যক্ষ অধ্যক্ষ মোঃ ছয়ফুল করিম চৌধুরী হায়াত, মোবাইল পাঠাগারের সহসাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলী, সাইক্লোন কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি ও ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার, পাপড়ি প্রকাশনীর স্বত্বাধিকারী ও ছড়াকার কামরুল আলম, ঔপন্যাসিক আলেয়া রহমান ও সিরাজুল হক।


এছাড়া লেখাপাঠ ও বক্তব্য রাখেন, ছড়াকার সাজ্জাদ আহমদ সাজু, কবি নুর মোহাম্মদ চৌধুরী মুবিন, কবি ও শিক্ষক সুফি আকবর, কবি সোলেমান রাসেল, ছড়াকার নাঈমুল ইসলাম গুলজার, গল্পকার জেনারুল ইসলাম, শিল্পী বাহা উদ্দিন বাহার, গীতিকবি কুবাদ বখত চৌধুরী রুবেল, কে. এম মাহমুদুর রহমান, মাহবুবুর জোনাঈদ, তরুণ লেখক মোহাম্মদ আব্দুল্লাহ চৌধুরী তালহা, ওয়াহিদুর জব জগলু, রুফিয়া আক্তার, সোহেল আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কোরান থেকে তেলাওয়াত করেন ছড়কার ও চিত্রশিল্পী কবির আশরাফ ।


মূখ্য আলোচকের বক্তব্যে সেলিম আউয়াল বলেন, আজকের কাজ ভবিষ্যতে ইতিহাস। কাজ সবাই করে না কিছু মানুষ করে যার ফল ভোগ করে সবাই। ডকুমেন্টারি খুবই গুরুত্বপূর্ণ যেমন আজকের ছায়ালাপ মোবাইল পাঠাগারের একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি। ভবিষ্যতে মানুষ এই লিপিবদ্ধ নিয়েই গবেষণা করবে। মোবাইল পাঠাগারের চেয়ারম্যান আর্কাইভের কাজ করেছেন। আজকের 'ছায়ালাপ-৫' প্রকাশনায় অনেক ত্যাগ স্বীকার করেছেন চেয়ারম্যান দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী। তার চেষ্টায় দীর্ঘ ১৪ বছর পরে ছায়ালাপ আলোর মুখ দেখলো।


সভাপতির বক্তব্যে দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী বলেন, আমি মনে করি কাজই শক্তি। কাজ করলে ভুল হবে অথবা ইতিহাস হবে। ভুল ধরা সহজ কিন্তু কাজ করা কঠিন। প্রতিষ্ঠার সাথে জড়িত ছিলাম বলেই আজ ২৪ বছর পরে এই সংগঠনের জন্য কাজ করে আনন্দ পাচ্ছি। এই পাঠাগারের কাজ যেনো অব্যাহত থাকে সেই প্রত্যাশা।

আরও খবর