জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন ইসলামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ইসলামপুরে ডিবি পুলিশের হাতে অনলাইন জুয়া খেলায় জড়িত থাকায় দুই জুয়াড়ি আটক দেশ গঠনে উৎপাদন, উন্নয়ন ও জনকল্যাণের যে রাজনীতি প্রধানমন্ত্রী শুরু করেছেন, তা সফল করতে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে - উলিপুরে যুবদলের আলোচনা সভায় নেতৃবৃন্দ আজ বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদত বার্ষিকী খোলপেটুয়া নদীর ভাঙনে ৩০০ ফুট বেড়িবাঁধ বিলীন দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৩৮ হাজার টাকা অনুদান দিল চকরিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ত্রাণ তহবিলে ৩৮,৩৯৯ টাকা জমা দিয়েছে। 


রবিবার ২৫ আগস্ট সোনালী ব্যাংকের মাধ্যমে টাকাগুলো ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়।


শিক্ষার্থীরা জানায়-কুমিল্লা,ফেনী,নোয়াখালী সহ ১১টি জেলার মানুষ ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।সরকারের আহবানে দেশের নানা শ্রেণি,পেশার মানুষ বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। 


এরই অংশ হিসেবে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এ অর্থ জমা দেওয়া হয়। শিক্ষার্থীরা গত কয়েক দিনে এসব টাকা মালুমঘাট এলাকা থেকে সংগ্রহ করেছেন।এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্কুল,কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।


এর আগে ৮ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের নির্দেশে মালুমঘাট শাখার কার্যক্রম শুরু হয়।


তারা ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যক্রম,মালুম ঘাট বাজার পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ, মন্দির পাহারা এবং দক্ষিণ চট্রগ্রামের খ্রীস্টানদের সবচেয়ে বড় কমিউনিটি মেমোরিয়াল ব্যাপ্টিস্ট উপসনালয় পাহারা দেয়। এসব কাজের জন্য সর্বমহলের কাছে প্রসংশিতও হয়েছে তারা ।

Tag
আরও খবর