কুলিয়ারচরে পৃথক দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই সদস্য গ্রেফতার বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২

কালিগঞ্জে শিক্ষকদের সাথে জামায়াতে ইসলামির মতবিনিময় সভা অনুষ্ঠিত।

কালিগঞ্জে শিক্ষকদের সাথে জামায়াতে ইসলামির মতবিনিময় সভা অনুষ্ঠিত। 

বাংলাদেশ জামায়াতে ইসলামী নলতা ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়নের সম্মানিত শিক্ষক মন্ডলীর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নলতা ইউনিয়ন আমীর জনাব আকবার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা জামায়াতের সম্মানিত সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সম্মানিত শূরা কর্মপরিষদ সদস্য মাওলানা কাজী মুজাহিদুল আলম, উপজেলা জামায়াতের সম্মানিত আমীর জননেতা জনাব আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা সেক্রেটারি ও সাবেক নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ,  উপজেলা সূরা ও কর্মপরিষদ সদস্য জনাব অধ্যক্ষ আবু রাসেল আসকারী, আদর্শ শিক্ষক ফোরাম নলতা শাখার সভাপতি জনাব অধ্যাপক আব্দুল মজিদসহসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াত নেতৃবৃন্দ এবং নলতা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মন্ডলী।

প্রধান অতিথি তার বক্তব্যে তুলে ধরেন, শিক্ষক মন্ডলী সমাজের  দর্পণ স্বরূপ, শিক্ষার্থীদের রূহানী পিতা। সমাজের ফেতনা ও বিশৃঙ্খলা দূরীকরণে শিক্ষক সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ । শিক্ষক মন্ডলীই পারেন সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে। শিক্ষক মন্ডলী নিজেরা ইসলামী আদর্শের অনুসারী হবেন এবং শিক্ষার্থীদের ইসলামী আদর্শের লালন করার জন্য অনুপ্রেরণা যোগাবে। 

আরও খবর