আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

অবশেষে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 26-08-2024 08:32:00 pm

আজ ২৭ আগস্ট (মঙ্গলবার) থেকে চট্টগ্রামের সাথে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হচ্ছে। ২৬ আগস্ট (সোমবার) রাতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তনগর তুর্ণা নিশীতা ও ঢাকা মেইল ছেড়ে যাওয়ার কথা রয়েছে। আর ২৭ আগস্ট (মঙ্গলবার) থেকে পুরোদমে সকল ট্রেন চলাচল করবে বলে রেলওয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।


পূর্বাঞ্চলীয় রেলওয়ের ব্যবস্থাপক সাইফুল ইসলাম দৈনিক দেশচিত্রকে বলেন, ‘আগামীকাল মঙ্গলবার থেকে ট্রেন চলাচল পুরোদমে শুরু হবে। তবে এ ক্ষেত্রে চট্টগ্রামে অনেক ট্রেন নেই, সেগুলো চট্টগ্রাম থেকে ছেড়ে যাবে না।’


চট্টগ্রামে নেই বলতে কি বোঝাতে চেয়েছেন জানতে চাইলে সাইফুল ইসলাম দৈনিক দেশচিত্রকে তিনি বলেন, ‘সুবর্ন ট্রেন চট্টগ্রামে নেই, এটি ঢাকায় রয়েছে তাই ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসবে। একইভাবে পর্যটন এক্সপ্রেস ট্রেনটিও চট্টগ্রামে নেই।’


তাহলে শিডিউল অনুযায়ী স্বাভাবিক হতে কী পরিমাণ সময় লাগতে পারে জানতে চাইলে তিনি বলেন, আরও দুই দিন লাগতে পারে।


তবে বন্যায় কী পরিমাণ রেল লাইন ক্ষতিগ্রস্ত তা জানতে চাইলে রেলওয়ে কর্মকর্তারা দৈনিক দেশচিত্রকে জানান, চট্টগ্রামের ফাজিলপুর থেকে কুমিল্লার হাসানপুর পর্যন্ত ২৭ কিলোমিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। দুটি রেললাইন ক্ষতিগ্রস্ত হলেও ঢাকা থেকে চট্টগ্রামমুখী রেল লাইনটি সংস্কার করা হয়েছে। এই লাইনে এখন ট্রেন চলাচল করবে। চট্টগ্রাম থেকে ঢাকামুখী রেললাইনটি মেরামত করতে আরো সপ্তাহখানেক সময় লাগবে।


উল্লেখ্য, ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের মিরসরাই, ফেনী ও কুমিল্লা এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিগত চারদিন ধরে বন্ধ ছিল চট্টগ্রামের সাথে রেল যোগাযোগ। রেল লাইনের উপর পানি উঠে যাওয়া এবং ফেনী স্টেশন ডুবে যাওয়ায় ট্রেন পরিচালনা হুমকির মুখে পড়েছিল। এখন বৃষ্টি কমে যাওয়ায় বন্যার পানি নেমে যাওয়ার পর রেললাইন সংস্কার করা হয়েছে।

আরও খবর