রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

মির্জাগঞ্জে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রীর গাড়িবহরে হামলা মামলায় আওয়ামী লীগের ১০২ নেতাকর্মী আসামি

পটুয়াখালীর মির্জাগঞ্জে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর গাড়ি বহরে হামলা ও ভাংচুরের ঘটনায় আওয়ামী লীগের ১০২ জন নেতাকর্মীকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 


গতকাল সোমবার (২৬ আগস্ট) রাতে ভাঙচুরকৃত গাড়ির চালক আলমগীর হোসেন বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় এ মামলাটি দায়ের করেন।


এজাহারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক, সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক সহ যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগের ১০২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। একই সাথে এ ঘটনায় অজ্ঞাতনামা আসামী করা হয়েছে আরও ৫০-৬০ জনকে। মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মামলার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন এবং আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান। 


প্রসঙ্গত, ২০২৩ সালের ৮ এপ্রিল বিএনপির কেন্দ্র ঘোষিত উপজেলা পর্যায়ের অবস্থান কর্মসূচিতে যোগদানে যাওয়ার সময় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওইদিন বেলা ১১টার দিকে উপজেলার সুবিদখালী তিন রাস্তার মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং হামলায় কয়েকজন নেতাকর্মী আহত হয়।

আরও খবর