রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

কলাম : পৃথিবীতে প্রকৃত ভালোবাসার মানুষ পাওয়া কঠিন।

প্রকৃত ভালোবাসার মানুষ পাওয়া সত্যিই কঠিন...তাই একবার এমন কাউকে পেলে এর থেকে ভালো কপাল বোধহয় আর কখনোই হতে পারেনা....

যে মানুষটা আপনাকে পাওয়ার  তিব্র  আনন্দে  কেঁদে  দেয়  তার চেয়ে  ভালো  বোধহয় পৃথিবীতে  আপনাকে  দ্বিতীয়  কেউ বাসতে পারবে না!যার চোখের  জল পড়েছে আপনার  জন্য, সে আর যাইহোক প্রতারক  হতে  পারে না! 

দু'চারদিন ভালোবাসতে  সবাই  পারে। শুধু  পারে না সারাজীবন  হাতটা ধরে  থাকতে,সারাজীবন  ভালোবাসতে। যে মানুষটা সত্যি  আপনাকে  ভালোবাসবে  তাঁর  দুইদিনের ভালোবাসা দুই যুগের সমান। 

ভালোবাসলে এমন মানুষকে বাসুন। যার পৃথিবীটা আপনাকে ঘিরে। যার চোখের  জলের বন্যা বয়ে যায় শুধু  আপনার  জন্য। যে মানুষটার কল্পনায় আপনি  ছাড়া  দ্বিতীয়  কারও অস্তিত্ব  নেই। 

যে মানুষটা আপনাকে  পাওয়ার জন্য  নিজেকে সমাজ- বাস্তবতা ও পরিবারে বিরুদ্ধে যুদ্ধ করে। তাঁর  চেয়ে  বেশি ভালো পৃথিবীতে  আপনাকে কেউ বাসে না! আপনি  তারচেয়ে ভালো কাউকে কোনো দিন পাবেন না! 

যে মানুষটা  হাজারটা বাধা বিপত্তি অতিক্রম  করে  আপনাকে জয়  করেছে, তার চোখে আপনাকে পাওয়ার  আনন্দের  অশ্রু থাকবেই। আপনি  সারাজীবন  তাকেই  মন প্রাণ দিয়ে  ভালোবাসুন, যে  তার ভালোবাসার শক্তি  দিয়ে  আপনাকে জয় করেছে।

হাজার ঝগড়াঝাটির মাঝেও দিনশেষে যে মানুষটার কাছে সব কিছু বলা যায়। যাকে সব কিছু শেয়ার করে মনে তৃপ্তি পাওয়া যায় এর থেকে শান্তির যেমন আর কিছু নেই। এমন মানুষ পেলে তাকে ছেড়ে যাওয়ার চিন্তা মনেও আসা উচিত নয়। পারলে তাকে সবটা শেয়ার করুন দেখবেন সে তত আপনার কাছে প্ৰিয় বন্ধু ও ভালোবাসার মানুষ হয়ে উঠবে।

লেখক : প্রণব মন্ডল, কবি এবং সাহিত্যিক।

Tag
আরও খবর