বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু

প্রক্সি নিয়ে লিখিত পরিক্ষায় উত্তির্নঃ মৌখিক পরীক্ষায় কারাদণ্ড


গত শুক্রবার (৪/১১/২০২২) রাজশাহীতে পরিকল্পনা বিভাগের পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে চাকরির জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই চাকরি পাবার জন্য আবেদন করেন রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের হেদাতিপাড়া গ্রামের যুবক আবদুল রাশেদ (২৫)। 

তবে তিনি নিজে আবেদন করলেও লিখিত পরিক্ষা দেন অন্য জন। ফলে লিখিত পরীক্ষায় ভালো নম্বরো পেয়েছেন। আর এ জন্য ডাক পেয়েছেন মৌখিক পরীক্ষার । 
লিখিত পরীক্ষায় খাতায় লিখতে হয়েছে ‘ডাক্তার আসিবার পূর্বেই রোগী মারা গেল’ বাক্যের ইংরেজি ট্রান্সলেট । উত্তর সঠিক লিখেছেন। 

লীষ্টে তার রোল এসেছে মৌখিক পরীক্ষার জন্য। গত মঙ্গলবার অনুষ্ঠিত হয় মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের এ দিন জেলা প্রশাসকের দপ্তরে মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছিল। জেলা প্রশাসক আবদুল জলিলসহ তিনজন কর্মকর্তা ছিলেন ভাইভা বোর্ডে।

মৌখিক পরীক্ষায় চাকরি প্রার্থীকে অথ্যাৎ রাশেদকে আবার একই কথা লিখতে বলা হলো ইংরেজিতে। কিন্তু হাতের লেখা মেলেনি, বাক্যেও ইংরেজি শব্দের সবই ভুল।

 ভাইভা বোর্ডেই ধরা পড়েগেলেন রাশেদ। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রাশেদের বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা কোটায় তিনি চাকরির আবেদন করেছিলেন। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক পাস।

জেলা প্রশাসক জানান, পরীক্ষার খাতার সঙ্গে হাতের লেখা না মেলা এবং খাতায় দেওয়া সঠিক উত্তর মৌখিক পরীক্ষার সময় লিখতে না পারার কারণে রাশেদকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি স্বীকার করেন, তাঁর হয়ে অন্য একজন পরীক্ষা দিয়েছিলেন। তবে রাশেদ তাঁর নাম জানাননি। কত টাকার বিনিময়ে প্রক্সি নেওয়া হয়েছে সেটিও জানাননি। প্রক্সি নেওয়ার কথা স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতে রাশেদকে সাজা দেওয়া হয়েছে।

Tag
আরও খবর