বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু

পাস্ট ডিবেটিং সোসাইটির নেতৃত্বে উল্লাস- নিলয়

বামে উল্লাস, ডানে নিলয়


পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র কেন্দ্রীয় বিতর্ক সংগঠন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (পাস্টডিএস)-এর ৭ম কার্যনির্বাহী পরিষদ (২০২৪-২৫)কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন স্থাপত্য বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী এইচ এম রিদয় আলম উল্লাস এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২০১৯-২০সেশনের শিক্ষার্থী মিন শাহরিয়ার নিলয়। 


শনিবার (৩১ আগস্ট) ডিবেটিং সোসাইটির এল্যামনাইএসোসিয়েশনের সভাপতি মোঃ নাজমুস সাদাত, সম্পাদক এনামুল হক শাওন, সদ্য বিদায়ী সভাপতি সাকিব সিজান ও সাধারণ সম্পাদক লামিয়া হোসাইনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।


নবগঠিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন- প্রশাসন ও ইভেন্ট বিষয়ক সহ-সভাপতি মো: রিজওয়ানুল হক, বিতর্ক ও কর্মশালা বিষয়ক সহ সভাপতি মোঃ রাশিক উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান অর্ণব ও আব্দুল্লাল আল নুর, সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াসির আরাফাত, সহ সাংগঠনিক সম্পাদক সোমা ভদ্র,আনিকা আশরাফি, সাব্বির ইফতেখার সাকিব, কোষাধ্যক্ষ আব্দুর রউফ, সহ কোষাধ্যক্ষ কে এম সুমাইয়া খন্দকার ও দেওয়ান তানভীর আহমেদ, দপ্তর সম্পাদক ফিজ্জুল মাহিন, সহ দপ্তর সম্পাদক রাবেয়া সুলতানা তমা ও মোঃ আল আমিন হোসেন মনোনীত হয়েছেন


নবনির্বাচিত সভাপতি এইচ এম হৃদয় আলম উল্লাস বলেন, তর্কে নয় যুক্তিতে জয় এই প্রতিপাদ্যকে সামনে রেখেই প্রতিষ্ঠিত হয়েছিলো পাস্ট ডিবেটিং সোসাইটি। আর সেই সোসাইটির দায়িত্বের ধারাবাহিকতায় আমি ৭ম প্রেসিডেন্ট। আমার লক্ষ এই সোসাইটির মান সদা সমুন্নত রাখা। এবং দক্ষ বিতার্কিক তৈরি করা। আমি মনে করি একজন বিতর্কিত হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে সমাজে সত্য প্রতিষ্ঠার জন্য বিতর্ক করা। এবং সেই লক্ষ্যে কাজ করে যাবে পাস্ট ডিবেটিং সোসাইটি।



নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহরীয়ার নিলয় বলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র বিতর্ক সংগঠন পাস্ট ডিবেটিং সোসাইটি, দীর্ঘ দিন যাবত বিতর্ক চর্চা করে যাচ্ছে৷ বিতার্কিক গণ তাদের প্রতিভা প্রদর্শন মাধ্যমে বিভিন্ন জায়গায় কৃতিত্ব অর্জন করে। তর্কে নয় যুক্তিতে জয় প্রতিপাদ্য নিয়ে আমাদের ডিবেটিং সোসাইটির সদস্যরা যুক্তির মাধ্যমে সত্য প্রকাশ করে। আমাকে সাধারণ সম্পাদক নির্বাচন করায় এ্যালামনাই এসোসিয়েশন সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন অর্পিত দায়িত্ব আমি দৃঢ় প্রত্যয় এর সাথে সঠিক ভাবে পালন করে ডিবেটিং সোসাইটিকে লক্ষ পূরণে সর্বাত্মক কাজ করে যেতে চাই, ইনশাআল্লাহ।

আরও খবর







6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

৩৪ দিন ১৫ ঘন্টা ৩৪ মিনিট আগে