মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ২ বার করার আহ্বান ইসলামী দলগুলোর

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 31-08-2024 04:34:53 pm

প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদ সর্বোচ্চ দুই মেয়াদে সীমিত করে সাংবিধানিক সংস্কারের প্রস্তাব করেছে সাতটি ইসলামী দল। শনিবার (৩১ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনার সময় তারা এ আহ্বান জানান।


বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামী ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফত আন্দোলন, হেফাজতে ইসলাম ও জমিয়তে উলামায়ে ইসলামের নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় সভা করেন।


সভায় রাজনৈতিক দলগুলো যুক্তিসঙ্গত সময়সীমার মধ্যে আগামী নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছে।


দলগুলো নির্বাচনি প্রক্রিয়া ত্বরান্বিত করতে নির্বাচন কমিশনের সংস্কারও দাবি করে।


এ ছাড়া বিশেষ ক্ষমতা আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন বিতর্কিত আইন সংশোধনেরও পরামর্শ দেন তারা।


পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গণমাধ্যমকে বলেন, আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার প্রক্রিয়া চালু রাখব। তাদের কাছ থেকে সংস্কার প্রস্তাব যা আসবে, সেগুলো গ্রহণ করব।


মতবিনিময় সভায় খেলাফত মজলিসের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির আমির মাওলানা আবদুল বাছিত আজাদ। আর বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃত্ব দেন মাওলানা ইউসুফ আশরাফ।

আরও খবর