নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

বন্যাকবলিত মানুষের পাশে কক্সবাজার সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা

বন্যাদুর্গতদের সহায়তায় সারাদেশের ন্যায় এগিয়ে এসেছে কক্সবাজার সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরাও। সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এই ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়।


২৯ আগস্ট রামুর গর্জনিয়ার ৩নং ওয়ার্ডে ১০০ পরিবারের মাঝে সরেজমিনে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ করে শিক্ষার্থীরা।


ত্রাণ সামগ্রীর মধ্যে চাল,ডাল,তেল,আলু,পেয়াঁজ, লবণ,বিস্কুট, স্যালাইনসহ প্রয়োজনীয় খাদ্য দ্রব্য বিতরণ করা হয়।



হিসাব বিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী ইফতেহারুল আলম রুহেত বলেন, ত্রাণ কার্যক্রমের জন্য কয়েকদিন ধরে শহরের কলাতলী থেকে খুরুশকুল রাস্তার মাথাসহ, লিংক রোড এবং কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থীদের থেকে অর্থ সংগ্রহ করা হয়। আকস্মিক বন্যায় অসহায় মানুষের পাশে দাঁড়ানো জন্য এই উদ্যোগ উল্লেখ করেন রুহেত।


হিসাববিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মো: সাকিব বলেন, বন্যার পানি নেমে গেলেও বন্যাদুর্গত এলাকা গুলো এখনও স্বাভাবিক হয়নি। তাই নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য তাদের মাঝে পৌঁছে দেয়া হয়৷



শিক্ষার্থীরা আরও জানান, দেশের যে-কোনো দুর্যোগ, বিপদে-আপদে তারা নির্ভয়ে এগিয়ে আসবেন।


বিভাগের শিক্ষার্থীদের মধ্যে আলী আশরাফ রাফী, আওয়াল, তাসনিহা নূর, মোশাররফা, মীমসহ অন্যান্য বিভাগের জাসেদ ইকবাল, মো: রিজুয়ান, রাকিবসহ অন্যান্য শিক্ষার্থীরা এগিয়ে আসেন।



শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা যুগিয়েছেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবুল হাসনাত মো: মুফিজুল হক, হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান সহযোগী আবু সায়েদ মজুমদার, সহকারী অধ্যাপক শেখ দিদারুল আলম, সহকারী অধ্যাপক নেছারুল হক, সহকারী অধ্যাপক মং থোয়েন অং, প্রভাষক ইমরানুল হক, রিহাবুল আকবর মিনার সহ অন্যান্য শিক্ষকরা।

Tag
আরও খবর