আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি ‎মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: নিরাপত্তা ত্রুটি ও কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ ‎ ৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি রায়পুরে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চৌদ্দগ্রাম কালেরকন্ঠ সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে দিনাজপুরে অডিটরদের দিনব্যাপী কলম বিরতি পালন

 সারা দেশের ন্যায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) ও এর অধীনস্ত (সিজিএ,সিজিডিএফ) সকল অডিটররা অডিটর পদে বেতন বৈষম্য নিরসন চেয়ে কলম বিরতি কর্মসূচি পালন করেছেন।

বুধবার ৪ সেপ্টেম্বর-২০২৪ সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বৈষম্যমুক্ত অডিট এন্ড একাউন্টস্ ডিপার্টমেন্ট গড়তে উচ্চ আদালতের রায় এবং মাননীয় আইন উপদেষ্টার ইতিবাচক মতামতের প্রেক্ষিতে ২০১৮ সালের ২৩ ডিসেম্বর হতে অডিটর ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে অনিদিষ্ট কালের জন্য দিনাজপুর ড্রিস্ট্রিক্ট একাউন্টস্ এন্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়ের সামনে অডিটরবৃন্দ উপস্থিত হয়ে কলম বিরতী কর্মসূচি পালন করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে তারা জানান। সারা দেশে সিএজি, সিজিএ, সিজিডিএফ তে বর্তমানে অডিটর হিসেবে কর্মরত আছেন ৬ হাজার ৯৮৫ জন। এর মধ্যে মাত্র ৬১ জনকে হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে যারা রিট মামলার পক্ষভুক্ত হয়েছিলেন, শুঁধু তাদের দশম গ্রেডে বেতন দেওয়া হয়। বাকিরা এখনো ১১তম গ্রেডে বেতন পান।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত প্রার্থীরা জানান, আদালত অডিটর পদটিকে দশম গ্রেডে উন্নীত করার রায় দিয়েছেন। সংবিধানের অনুচ্ছেদ ১০৮ অনুসারে সুপ্রীমকোর্ট কোনো বিষয়ে রায় দিলে (রীট পিটিশন, আপীল এবং রিভিউ সংক্রান্ত সকল প্রক্রিয়া শেষে) অনুরূপ ক্ষেত্রে উক্ত রায় বাস্তবায়নের বাধ্যবাধকতা রয়েছে। সিএজি কার্যালয় ও এর অধীন দপ্তরগুলোর অডিটর পদের বেতন গ্রেড ১১তম থেকে দশম গ্রেডে উন্নীত করার জন্য অর্থ মন্ত্রণালয়ে ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে। কিন্তু অদৃশ্য কারণে এখনো সেটি বাস্তবায়ন হচ্ছে না। তাই এই রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা সারা দেশের ন্যায় দিনাজপুরেও আমাদের আন্দোলন চালিয়ে যাব।
অডিটর মোঃ আশরাফুল আলম বলেন, আমাদের একই অডিটর পদে দুটি গ্রেড। একটি ১১তম গ্রেড আর মামলাকারী ৬১ জনকে শুধু দশম গ্রেডে উন্নীত করা চরম বৈষম্য। বৈষম্য দূর করার জন্য যে চিঠিটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, সেই চিঠির প্রেক্ষিতে আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল এ বিষয়ে দশম গ্রেডের পক্ষে মতামত দিয়েছেন। তারপরও অর্থ মন্ত্রণালয়ের ব্যয় বাবস্থাপনা বিভাগ সেটি বাস্তবায়ন করছে না। আমরা দ্রুত এর বাস্তবায়ন চাই। আমরা বৈষম্য চাইনা। 
দিনাজপুর ড্রিস্ট্রিক্ট একাউন্টস্ এন্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়ের সামনে কলম বিরতি কর্মসূচিতে অংশ গ্রহণ করেন অডিটর মোঃ রেজাউল করিম, মোঃ তাইজুল ইসলাম, শাহ আব্দুল্লাহিল মনেম, মোঃ নুরুজ্জামান, শেরাবান তহুরা, রেজওয়ান-উল হক, মোঃ আল মাসুদ, বিকাশ হাসদা, মোঃ আব্দুল্লাহ মামুন, জুনিয়র অডিটর মোছাঃ জাহানুরা আক্তার জেরিন, মোঃ হাফিজুর রহমান প্রমুখ।

Tag
আরও খবর