শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

আইওআই এ বাংলাদেশের স্বর্ণপদক জয়ে তথ্য উপদেষ্টার অভিনন্দন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-09-2024 06:16:54 am

আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে (আইওআই) বাংলাদেশের পক্ষে স্বর্ণপদক জিতে ইতিহাস সৃষ্টি করায় দেবজ্যোতি দাস সৌম্যসহ বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন, তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।



৬ সেপ্টেম্বর, এক বার্তায় এই অভিনন্দন জানান তিনি।



বার্তায় উপদেষ্টা বলেন, বাংলাদেশের তরুণ মেধাবী শিক্ষার্থীদের এই অর্জন আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সম্মান বৃদ্ধি করেছে। আমি এই অর্জনে অত্যন্ত আনন্দিত।



তিনি আরো বলেন, বাংলাদেশের তরুণরা তথ্যপ্রযুক্তিতে দক্ষ এবং আগ্রহী-এটাই তার প্রমাণ। দেশে আসার পর বাংলাদেশ দলের সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ ব্যক্ত করেন উপদেষ্টা নাহিদ ইসলাম।



এর আগে গতকাল প্রকাশিত চূড়ান্ত ফলাফলে দেখা যায়, প্রতিযোগিতায় দেবজ্যোতি দাস সৌম্য স্বর্ণপদক জয় করেছেন। এটা ছিল ২০০৪ সালের পর এই ইভেন্টে বাংলাদেশের প্রথম স্বর্ণজয়।



এছাড়া বাংলাদেশের পক্ষে দু’টি ব্রোঞ্জ পদক জয় করেন যথাক্রমে জারিফ রহমান এবং আকিব আজমাইন তুরজা।



উল্লেখ্য, আইওআই বিশ্বব্যাপী সবচেয়ে গুরুত্বপূর্ণ হাই স্কুল ইনফরমেটিক্স প্রতিযোগিতার একটি প্রতিষ্ঠান। এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা প্রোগ্রাম লিখে বিভিন্ন চ্যালেঞ্জিং সমস্যার সমাধান করে থাকে। তাই আইওআই’র বিজয়ীদের পৃথিবীর সেরা তরুণ কম্পিউটার বিজ্ঞানী হিসেবে বিবেচনা করা হয়।

আরও খবর