হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন

শান্ত-মুশফিকের সেঞ্চুরি, চালকের আসনে বাংলাদেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-06-2025 09:53:43 pm

পাহাড়সম সমালোচনা নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ। টানা হারের ক্ষত সারাতে শুরুতেই বিপর্যস্ত হয়ে পড়ে শান্তবাহিনী। মঙ্গলবার (১৭ জুন) টস জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ৪৫ রানেই ৩ উইকেট হারায় টাইগাররা।


লঙ্কানদের ডেরায় তখন আরেকটি হতাশাজনক হারের শঙ্কা জেকে বসেছিল ক্রিকেট ভক্তদের মনে। তবে লড়াইয়ে যে এক বিন্দুও ছাড় দেবে না বাংলাদেশ, উইকেটে এসে সেটার আভাস দেন মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত।


বিপর্যয় থেকে দলকে রীতিমতো টেনে তুলেছেন এ দুই ব্যাটার। দুই শতাধিক রানের অপরাজিত জুটি গড়ে দিন শেষ করেছেন তারা। দুজনেই পেয়েছেন সেঞ্চুরির দেখা। আর তাতে বিপর্যস্ত অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে চালকের আসনে থেকে দিন শেষ করেছে বাংলাদেশ।


দীর্ঘ ১৮ মাস পর টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রবাত জয়াসুরিয়ার বলকে সুইপ করে ২ রান নিয়ে গলে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান প্রথম টেস্টে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ষষ্ঠ শতক। এছাড়া অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমও পেয়েছেন সেঞ্চুরি। ফিরে পেয়েছেন ফর্মের ছোঁয়া।


গল টেস্টের প্রথম দিনে আজ ৯০ ওভার ব্যাটিং করেছে বাংলাদেশ। প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারানোর পর পুরো দিনে আর কোনো উইকেট হারায়নি টাইগাররা। শান্ত-মুশফিকের অপ্রতিরোধ্য জুটিতে ২৯২ রানে দিন শেষ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।


প্রথম দিনে শান্ত-মুশফিক মিলে যোগ করেছেন ২৪৭ রান। ২৬০ বল খেলে শান্ত অপরাজিত আছেন ১৩৬ রানে। অন্যদিকে, ১৮৬ বল খেলে ১০৫ রানে অপরাজিত আছেন মুশফিক।


এদিন, দলের শুরুটা ছিল হতাশাজনক। ইনিংসের দ্বিতীয় ওভারে ব্যক্তিগত ০ রানে বিদায় নেন এনামুল হক বিজয়। দলীয় ৩৯ রানে ফিরে যান সাদমান ইসলাম (১৪)। এরপর মুমিনুল হকের ২৯ রানের ইনিংস থামে ৪৫ রানে। থারিন্দু রত্নানায়েকের ঘূর্ণিতে পরপর উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।


এ বিপর্যয়ের মাঝেই অভিজ্ঞতার পরিচয় দেন শান্ত ও মুশফিক। চতুর্থ উইকেট জুটিতে দুজনই প্রথমে ইনিংস মেরামতের কাজ করেন, পরে ছন্দে ফেরেন। 

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৪ দিন ২০ ঘন্টা ২১ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৮ দিন ৩ ঘন্টা ২৭ মিনিট আগে