৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন ঝিনাইগাতীতে কারিতাস ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে জাতীয় যুব দিবস পালিত রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় যুব দিবস পালিত মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ উলিপুরে জাতীয় যুব দিবস পালিত জাতীয় যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা দক্ষ যুবশক্তির প্রত্যাশায় কুলিয়ারচরে জাতীয় যুব দিবস উদযাপিত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস পোশাক শ্রমিকদের অবরোধে অচল মিরপুর

হোসেনপুরে গণ অধিকারের আনন্দ মিছিল


গণ অধিকার পরিষদ নিবন্ধন পাওয়ায় কিশোরগঞ্জের হোসেনপুরে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে দলীয় নেতাকর্মীরা।


এ উপলক্ষে শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার হাসপাতাল মোড় এলাকা থেকে আনন্দ মিছিল বের করা হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুড়িঘাট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করে। 


সমাবেশে বক্তব্য রাখেন,শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান খান, 

কিশোরগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম,জনি মিয়া, ইমরান মিয়া,গণ অধিকার পরিষদ নেতা হুমায়ুন কবির,জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সাংগঠনিক সম্পাদক পিয়াস খান, হোসেনপুর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিপন রাজ,সাধারণ সম্পাদক মোস্তাকিম মিয়া, শ্রমিক অধিকার পরিষদের আহবায়ক রুবেল, ছাত্র অধিকার পরিষদ নেতা সালমান মিয়া,নাইম,রুমান,সুমন মিয়া, জাহাঙ্গীর প্রমূখ।


এসময় বক্তারা বলেন, জননেতা ভিপি নুরুল হক নুর এবং জননেতা রাশেদ খানের নেতৃত্বে দীর্ঘদিন যাবৎ গণ অধিকার পরিষদ স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে লড়াই, সংগ্রাম করেছে। তারই ধারাবাহিকতায় ছাত্র-জনতা বিপ্লব ঘটিয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছে৷ ভিপি নুরের নেতৃত্বে ২০১৮ সালে এই যাত্রা শুরু হয়েছিল। আমরা সকল শর্ত পূরণ করা সত্ত্বেও আমাদের নিবন্ধন দেয়া হয় নি৷ এখন আমরা নিবন্ধন পেয়েছি। আমাদের প্রতিক ট্রাক। আমরা দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

আরও খবর