সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মধুপুরে প্রেমিককে বেঁধে রেখে প্রেমিকাকে ধর্ষণ গ্রেফতার ২

টাঙ্গাইলের মধুপুরে  প্রেমিককে  বেঁধে রেখে প্রেমিকাকে ধর্ষণের ঘটনা ঘটেছে। উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের ব্রাহ্মণবাড়ি (হিরণ বাজার) এলাকায় এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ধষর্ণের এ ঘটনায় ১০ সেপ্টেম্বর ধর্ষিতা নিজেই বাদি হয়ে মধুপুর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার বিবরণী ও বাদির কাছে থেকে জানাযায়, গত ৪ সেপ্টেম্বর, রাত অনুমান ১ টার সময় উপজেলার ব্রাহ্মণবাড়ি গ্রামের (এ্যাডভোকেট রেজাউল করিম হিরন) এর পুকুর পাড়ের কাচারী ঘরের দক্ষিণে খড়ের পালার পাশে প্রেমিক মোস্তাক আহমেদ (বর্তমান স্বামী) এর সাথে দেখা করতে যায়।  ওই গভীর রাতে বিবাদীদ্বয় বাজার থেকে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে দর্ষিতাকে একা নির্জনে দেখতে পেয়ে তার কাছে গিয়ে জানতে চায় সে এতো রাতে এখানে কেন। এমন প্রশ্নের জবাবে সে ভীত হয়ে তার প্রেমিকার সাথে দেখা করতে এসেছে বলে জানালে বিবাদীদ্বয় তার প্রেমিককে ফোন করে ঘটনাস্থলে আসতে বললে,  সে ভয়ে প্রেমিককে ফোন করে এবং কি প্রেমিক তাদের কাছে ঘটনাস্থলে চলে আসলে আসামীদ্বয় মোস্তাক আহমেদ (বর্তমান স্বামী) কে বেঁধে ফেলে। জোর পূর্বক তাকে পালাক্রমে দুজনে ধর্ষণ করে।

এ বিষয়টি এলাকায় জানাজানি হলে উভয় পক্ষের মধ্যে স্থানীয় মাতাব্বরগণ আপোষ মিমাংসার চেষ্টা করে। কিন্তু বিবাদীদ্বয় আপোষের কথা শুনে পুনরায় আবার মেয়েটিকে ধর্ষণের জন্য তার স্বামীকে হুমকি দিলে ১০ সেপ্টেম্বর ধর্ষিতা শারমিন নিজেই বাদি হয়ে দুজনকে আসামী করে একটি মামলা দায়ের করে । মামলা নং-৬/৯৪ । আসামীরা হলেন, ব্রাহ্মণবাড়ি (হিরণবাজার) এলাকার নজরুল ইসলামের ছেলে  আরিফ হোসেন (২৩) ও একই এলাকার  আয়নাল এর ছেলে রুবেল (২৩) উভয় আসামীকেই মধুপুর থানা পুলিশ গ্রেফতার করেছে ।

এ সংক্রান্তে মধুপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান জানান, ভিকটিমের মেডিকেল পরীক্ষা ও আসামীদের আজ বিজ্ঞ আদালতে প্রেরণ পূর্বক অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag
আরও খবর






deshchitro-6ade1a1ac9bd1-251026090250.webp
দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে

১ দিন ১০ ঘন্টা ৩৬ মিনিট আগে