রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

চিলাহাটিতে এএন ফাউন্ডেশনের বিনামূল্যে বই বিতরণ

বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়িকা হিসেবে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজের ৩০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই বিতরণ করেছে এএন ফাউন্ডেশন।

বুধবার (১১ই সেপ্টেম্বর) সকালে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করেন, এএন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও নীলফামারী সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোঃ সোলায়মান আলী।

তিনি জানান, এএন ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষা নিয়ে কাজ করছে। মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের লক্ষ্য পূরণের অন্যতম সারথী হয়ে উঠেছে। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সফলতা অর্জন করানোর লক্ষ্যে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।

চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আইয়ুব আলী এএন ফাউন্ডেশনের এমন উদ্যোগের কারণে ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের এমন কার্যক্রম প্রশংসার দাবি রাখে। বই বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহজ হবে বলে প্রত্যাশা করেন তিনি।

Tag
আরও খবর