জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে নিখোঁজ চার শিশুর মধ্যে তিন শিশুর মরদেহ উদ্ধার


কুড়িগ্রামের নাগেশ্বরীর ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ায় ৪ শিশুর মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।


উদ্ধারকৃতরা হলো নারায়নপুর ইউনিয়নের আষ্টশির চর গ্রামের আহাদ আলীর ছেলে আতিক হাসান, একই গ্রামের আলম মিয়ার ছেলে জুয়েল ও নজরুল ইসলামের ছেলে নাজমুল।  তবে এখনও নিখোঁজ রয়েছে আহাদ আলীর কন্যা শিশু আঁখি।


বৃহস্পতিবার সকাল থেকে দুপুরের মধ্যে ঘটনাস্থলের ২ থেকে ৩ কিলোমিটার ভাটির দিকে এ মরদেহগুলো উদ্ধার করা হয়। বুধবার বিকেলে নিখোঁজের ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, গতকাল বুধবার বিকেলে নাগেশ্বরী উপজেলার নারায়ণ পুর ইউনিয়নের বাঘমারা গ্রামের ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে ৪ শিশু নিখোঁজ হয়। নিখোঁজ শিশু ৪ জনের মধ্য আপন ভাই বোন আতিক হাসান ও আঁখি ছিল। সকালে ঘটনা স্থলের ২ থেতে ৩ কিলোমিটার ভাটিতে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহতিনটি উদ্ধার করে স্থানীয়রা। পরে মরদেহগুলো পরিবারের নিকট হস্তান্তর করে তারা।


কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ রায় নিখোঁজ চার শিশুর মধ্যে ৩ শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে। নিহতদের বয়স ৭ থেকে ১০ বছরের মধ্যে।



আরও খবর