অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে চট্টগ্রাম রাউজানের (চট্টগ্রাম-৬) সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে বাহিনীটির সদর দফতর থেকে জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন ।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। ইতিমধ্যে তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা দায়ের করা হয়েছে।
চট্টগ্রাম-৬ (রাউজান) আসন থেকে ২০০১ সাল থেকে আওয়ামী লীগের মনোনয়নে টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন এবিএম ফজলে করিম চৌধুরী।
৩ ঘন্টা ২৯ মিনিট আগে
৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
১০ ঘন্টা ৭ মিনিট আগে
১৪ ঘন্টা ৩২ মিনিট আগে
১৯ ঘন্টা ২ মিনিট আগে
২১ ঘন্টা ৩৬ মিনিট আগে
২২ ঘন্টা ২১ মিনিট আগে
২৩ ঘন্টা ৫৫ মিনিট আগে