রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

সেপ্টেম্বরেই মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রোরেল স্টেশন চালু হতে পারে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-09-2024 01:21:04 pm

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে মেট্রোরেলের ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন দুটি চলতি (সেপ্টেম্বর) মাসেই ফের চালুর চেষ্টা করছে। তবে সেপ্টেম্বরের ঠিক কত তারিখ তা চালু হবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।


বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ডিএমটিসিএল সূত্র এ তথ্য নিশ্চিত করে। সূত্রটি জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা-ভাঙচুরে এ দুটি স্টেশনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।


ডিএমটিসিএল জানিয়েছে, মেট্রোরেলের ক্ষতিগ্রস্ত দুটি স্টেশনে যেসব সমস্যা রয়েছে সেগুলো সমাধানে কাজ চলছে। চলতি মাসের মধ্যে দুটি বন্ধ স্টেশন পুনরায় চালুর জন্য সর্বাত্মক চেষ্টা চলছে। আগামী ১৮ সেপ্টেম্বর ডিএমটিসিএল অংশীজনদের নিয়ে একটি বৈঠকের প্রস্তুতি নিচ্ছে। বৈঠকে মেট্রোর ওই দুটি স্টেশন চালুর বিষয়ে দিনক্ষণ চূড়ান্ত করা হতে পারে।


হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে


সূত্র বলছে, যদি কোনো কারণে সেপ্টেম্বরের মধ্যে ওই দুটি স্টেশন চালু করা সম্ভব না হয় তবে যাত্রীদের ওঠা এবং নামার ব্যবস্থা করা হবে। টিকিট ও এমআরটি পাসের বিষয়ে বিকল্প সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও খবর