রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

ডোমারের বোড়াগাড়ীতে বিএনপির বিশাল জনসমাবেশ

সাম্প্রদায়িক সম্প্রীতি, বৈষম্যহীনতা, সমঅধিকার, অগ্রগতি ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ীতে বিএনপির বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ই সেপ্টেম্বর) বিকাল ৪টায় উপজেলার বোড়াগাড়ী হাটে ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা বিএনপির সভাপতি মোঃ রেয়াজুল ইসলাম কালু। এতে সভাপতিত্ব করেন, ৭নং বোড়াগাড়ী ইউনিয়ন শাখা বিএনপির সভাপতি মোঃ বায়জিদ হোসেন জুয়েল।

বোড়াগাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ডোমার পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আখতারুজ্জামান সুমন।

এছাড়া জনসমাবেশে ডোমার উপজেলা বিএনপির সিনিয়র যগ্ম-সম্পাদক মোঃ শফিকুল বারী বুলবুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ডোমার পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মিজানুর রহমান (তুলু), সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ বিন আমিন (সুমন) প্রমুখ সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর