যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

রৌমারীতে ব্রহ্মপুত্রের শাখা নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার


কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপুত্রের শাখা নদীতে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।


সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রৌমারী উপজেলার ফনার চর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে গতকাল দুপুরে নদীতে গোসল করতে গিয়ে এ নিখোঁজের ঘটনা ঘটে। 


মৃত শাহা আলম (১৮) গাজীপুরের সখিপুর এলাকার রহমত আলীর ছেলে। শাহা আলম ও তার মামাতো ভাই সজিবসহ নানা বাড়ি রৌমারীর খনার চর পশ্চিম পাড়ায় বেড়াতে আসে।


স্থানীয়রা জানান, মৃত শাহা আলম ও তার মামাতো ভাই গতকাল বাড়ির পাশে হলহলিয়া নদীতে গোসল করতে যায়। পরে দুজন নদীতে ডুবে গেলে সজিবকে জীবিত উদ্ধার করা গেলেও শাহা আলমকে খুঁজে পাওয়া যায়নি। পরে খবর পেয়ে রৌমারী ও জামালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে আজ সোমবার বিকেলে শাহ আলমের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।


রৌমারী ফায়ার সার্ভিসের লিডার আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা গতকাল থেকে নদীতে নিখোঁজ যুবকের সন্ধানে কাজ করে আজ মরদেহ উদ্ধার করতে পেরেছি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 


আরও খবর