নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ এনসিপির ‘জুলাই পদযাত্রায়’ হামলা কাশ্মীরে বিক্ষোভ দমনে গুলি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ২০ জনের মৌলভীবাজারে ২৮ বছর পর হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদন্ড, প্রতিষ্ঠিত হলো ন্যায় বিচার লালপুরে ওয়ার্কশপের শব্দদূষণের অভিযোগ, ইউএনও এর কাছে ব্যবসায়ীদের আবেদন শ্রীমঙ্গলে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে বিশাল আকৃতির অজগর উদ্ধার জাতীয় ফুটবলের মঞ্চে লালপুরের ফারিহা মনি সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে ব্লু-গার্ড দলের উদ্যোগ। পলাশে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা পীরগাছায় বেকার নারীদের আত্মকর্মসংস্থানে ৮টি সেলাই মেশিন বিতরণ

চুনতী ১৯ দিনব্যাপী ৫৪ তম আন্তর্জাতিক মাহফিলের ২য় দিবস

মো.আজিজুলহক আজিজ,চুনতী থেকে:  চট্রগ্রামের লৌহাগড়ার চুনতী ১৯ দিনব্যাপী ৫৪তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.)’র ২য় দিবসের আলোচনা  মজলুমদের প্রতি জালিমের জুলুম।

সোমবার (১৬ সেপ্টেম্বর ২০২৪) যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৪তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে  ২য় দিবস অনুষ্ঠিত হয়।উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা জাফর সাদেক মিয়াজী, মেঘনা পেট্টোলিয়াম, চট্টগ্রাম। চুনতি হাকিমিয়া অনার্স মাস্টার্স মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামী-এর যৌথ সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন সাতকানিয়া তাঁতিপাড়া ও আল দয়ার পাড়া জামে মসজিদের খতিব মাওলানা বোরহান উদ্দিন নিজামী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহকারি অধ্যাপক ড. মাওলানা শহিদুল হক, আলহাজ্ব মাওলানা সাঈদুল ইসলাম মাসুদ,কাজী মাওলানা মুহাম্মদ বদরুদ্দিন সাদী।

 মাহফিলে বক্তারা বলেন, মজলুমদের প্রতি জালিমের জুলুম যুগে যুগে চলে আসছে। প্রতিটি জনপদে জুলুমকারী জালিমদের দাম্ভিক আচরণ, অবর্ণনীয় চরম নির্যাতন, মানবতাকে চরমভাবে দলিত করণ আজো পৃথিবীর ইতিহাসে সংরক্ষিত রয়েছে। জালিমদের অকথ্য নির্যাতন, অকল্পনীয় বর্বরতা, অসহনীয় মাত্রার হামলা থেকে পরিত্রাণ পেতে যুগে যুগে মজলুম জনতা আসহায় ও নিরুপায় হয়ে কেবল মহান বিধাতা আল্লাহ রাব্বুল আলামীনের কাছেই শেষতক শরণাপন্ন হয়েছে। প্রচন্ড জুলুমের হাত থেকে রক্ষা পেতে সকল মজলুম আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করে। তারা নিজেদের অক্ষমতার কথা প্রকাশ করে কুদরতের সক্ষমতায় বিশ্বাসী হয়ে মহান রবের কাছে সাহায্যের আকুতি পেশ করে। পবিত্র কুরআন মজলুমের আকুতি সুন্দরতম উপায়ে বর্ণনা করেছে। মাহফিলে আরো উপস্থিত ছিলেন মাহফিল মোতওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, আলহাজ্ব আবু তাহের, এইচ এম মাহাবুবুল হক, সাইফুদ্দিন মোহাম্মদ তারেক, মাওলানা জিয়াউল করিম, মাওলানা আবদুল্লাহ ছিদ্দিকী, হাসান মাহমুদ কুতুবী, মুহাম্মদ রিদওয়ানুল হক, আহসানুল্লাহ তামিন, মুহাম্মদ জামাল উদ্দিন প্রমুখ।

Tag
আরও খবর