রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

ডোমারের বোড়াগাড়ীতে সীরাতুন্নবী (সঃ) মাহফিল অনুষ্ঠিত

নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০শে সেপ্টেম্বর) বাদ আছর থেকে উপজেলার বোড়াগাড়ী বাজারে ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত সীরাতুন্নবী (সাঃ) মাহফিলে প্রধান অতিথি হিসেবে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও নীলফামারী জেলা আমীর মুহাম্মদ আব্দুর রশীদ উপস্থিত ছিলেন।

বোড়াগাড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী ডাঃ মোঃ নুরনবী ইসলামের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মোঃ আব্দুল হাকিম, উপজেলা আমীর খন্দকার আহমাদুল হক মানিক, সেক্রেটারী হাফেজ মোঃ আব্দুল হক প্রমুখ।

মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে ডিমলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর হযরত মাওলানা আব্দুস সাত্তার বয়ান পেশ করেন। এছাড়া বিশেষ মুফাসসির হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা আব্দুল খালেক ও নীলফামারী মাজলিসুল মুফাসসিরিনের সদস্য মাওলানা মোঃ আবু সাঈদ।

Tag
আরও খবর