বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

কালিগঞ্জের কৃষ্ণনগরে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

কালিগঞ্জের কৃষ্ণনগরে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত। 

কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় কৃষ্ণনগর বাজারের পূজা মণ্ডল সংলগ্ন তেমাথা মোড়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ থানা পুলিশ আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

তিনি বলেন আমি জেলার মধ্য প্রথম কোন ইউনিয়নে মত বিনিময় করছি, ইউনিয়নটির অনেক তথ্যই আমার কাছে রয়েছে। এই ইউনিয়নকে সন্ত্রাস, চাঁদাবাজ ও অনিয়ম বিশৃঙ্খলা মুক্ত মডেল ইউনিয়ন হিসেবে উপহার দিতে পুলিশ প্রশাসন সর্বোত্তম প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে অপরাধ দমনে সহযোগীতার আহবান জানান।

কালিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রফিকুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান ও মোঃ আমিনুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা তালিমুল কুরআন বিভাগের সভাপতি অধ্যাপক মাওঃ নুরুজ্জামান হাবিবি, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওঃ মোস্তফা ইউসুফ আলম, কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি এম রবিউল্যাহ বাহার, কৃষ্ণনগর বিএনপির আহবায়ক আব্দুল আজিজ গাইন, আল মাহমুদ ছোট্টু,মোঃ শহিদুল ইসলাম, কৃষ্ণনগর পূজা মণ্ডলের সভাপতি ডাঃ দিপক প্রমুখ।

আরও খবর