ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

নড়িয়ায় ডা. আঃ রাজ্জাকের ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ

শরীয়তপুরে নড়িয়ায় ঘড়িষার ইউনিয়নের সুরেশ্বর কলেজ ক্যাম্পাসে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ ক্যাম্পের মাধ্যমে তিনশতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।

এ ক্যাম্পের চিকিৎসক, ঔষধসহ সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করেন ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. আব্দুর রাজ্জাক। মেডিক্যাল ইকুইপমেন্ট সামগ্রী সরবরাহ করেন আইল্যান্ড গ্রুপের নির্বাহী পরিচালক সাংবাদিক মাহবুব আলম ও ঘড়িষার ডিজিটাল হাসপাতাল। এবং এই ক্যাম্পেইনের উদ্যোগ ও পরিচালনার দায়িত্ব নেন বসুন্ধরা শুভসংঘ নড়িয়া উপজেলা শাখা।

সকাল ৯ টায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব খান ও এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ কার্যক্রম শুরু হয়।

এই ক্যাম্পে ডা. আব্দুর রাজ্জাকসহ আরও চিকিৎসা সেবা দেন ডা. সাইফুল ইসলাম রোজ, ডা. নূপুর বিশ্বাস, ডা. অনিদ্য দাস ও ডা. আহসান আরা সীমা। ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীদের প্রয়োজনীয় ঔষধ ও খাওয়ার নিয়ম বুঝিয়ে দেন ফার্মাসিস্ট বিএম মোবারক হোসাইন ও রাসেল শিকদার।

আগত তিন শতাধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি বিনা মূল্যে তাদের ডায়াবেটিস, রক্তচাপ ও ওজন পরিমাপ করা হয়। এ ছাড়া বিশেষভাবে ৩০ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের জরায়ু মুখ ও স্তন ক্যান্সার পরীক্ষার জন্য ভায়া রেজিস্ট্রেশন করে রেফারেল ফরম দেওয়া হয়। 

উদ্ভোধনী বক্তব্যে ডা. আব্দুর রাজ্জাক বলেন, বর্তমানে চর্মরোগ এবং বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়া জনিত রোগ মহামারী আকার ধারণ করছে। কিন্তু অনেক রোগী আর্থিক অসচ্ছলতার কারণে দামী ঔষধ ক্রয় করতে পারেনা যার ফলে এসব রোগ দিন দিন বেড়ে চলছে। তাই এর প্রকোপ কমাতে আমি সাংবাদিক মাহবুব আলমের সাথে পরামর্শক্রমে এই এলাকাটি বাছাই করি। এখানে আজ আমিসহ ৪ জন রেজিস্ট্রারকৃত এমবিবিএস ডাক্তার রোগী দেখব এবং বিশেষ করে চর্মরোগ ও ঠান্ডা জ্বরের প্রায় সব ধরনের ঔষধ বিনামূল্যে বিতরণ করব।

ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব খান বলেন, অনেক রোগী আর্থিক কারণে ডাক্তারও দেখাইতে পারেনা এবং ওষুধও খেতে পারেনা। আজ ডা. আব্দুর রাজ্জাকসহ আরো যে ডাক্তাররা আমার এলাকার এই জনগোষ্ঠীকে ফ্রিতে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করতে এসেছেন আমি তাদের প্রতি সর্বোচ্চ খুশি ও কৃতজ্ঞ। আমি চাই হতদরিদ্রদের জন্য তাদের এই কার্যক্রম সর্বসময় অব্যাহত থাকুক।

আরও খবর