দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২।

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনা।

পঞ্চগড় জেলার দেবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয় ৭০ বছর বয়সী সাজিরন বেগম নামে এক বৃদ্ধার। এসময় আরো দুই জন আহত হন ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর অনুমান দুইটায় দেবীগঞ্জ পৌরসভার প্রশিকা মোড় সংলগ্ন এশিয়ান হাইওয়েতে এই দূর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত সাজিরন বেগম দেবীগঞ্জ পৌরসভার পাটোয়ারী পাড়া এলাকার মৃত আবুল হোসেনের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সাজিরন বেগম কলেজ পাড়া থেকে পাটোয়ারী পাড়ায় যাচ্ছিলেন। প্রশিকা মোড় সংলগ্ন এশিয়ান হাইওয়ে পার হওয়ার সময় ডোমার থেকে দেবীগঞ্জের দিকে মোটরসাইকেলে করে যাচ্ছিল এক দম্পতি। কয়েক বার হর্ণ দিলেও শ্রবণ প্রতিবন্ধী সাজিরন বেগম শুনতে না পেয়ে হঠাৎ করে মোটরসাইকেলের সামনে চলে আসলে এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত সাজিরন বেগমকে এলাকাবাসীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এই ঘটনায় মোটরসাইকেল আরোহী মোঃ লিটন ইসলাম ও তার সহধর্মিণী ইতি বেগম আহত হন। তারা বর্তমানে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। নিহত সাজিরন বেগমের নাতি হাসিবুল ইসলাম গণমাধ্যম কর্মীদের জানায়, তার দাদী দীর্ঘ দিন ধরে চোখে কম দেখে এবং কানে কম শুনে। সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা। তিনি বলেন, আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আমাদের অফিসার হাসপাতালে রয়েছে, এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি।

আরও খবর