ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

মরিচ্যা চেকপোস্টে ১০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক!

কক্সবাজারের উখিয়ার মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে বিজিবি।

গ্রেফতারকৃত হলো কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের ঝুমকাটা গ্রামের মোহাম্মদ মকসুদের পুত্র মোঃ আবু নাছের (৩২)। মঙ্গলবার রাতে রামু থানায় হস্তান্তর করা হয় বলে বিজিবি জানিয়েছেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে এ অভিযান চালানো হয়। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ ব্যাপারে ৩০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, উখিয়ার মরিচ্যা বাজার হতে কক্সবাজারগামী সন্দেহজনক একটি মোটরসাইকেল থামানো হয়। পরে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে মোটরসাইকেলের এয়ার ফিল্টারের ভিতর বিশেষভাবে লুকায়িত অবস্থায় এসব ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হবে।

Tag
আরও খবর